শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » রবিবার অবস্থার উন্নতি হলেও শীতের তীব্রতা অব্যাহত থাকবে
রবিবার অবস্থার উন্নতি হলেও শীতের তীব্রতা অব্যাহত থাকবে

পক্ষকাল সংবাদ-
দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে শীতের দাপট চলছে।গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ১০.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
শনিবার সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এ কারণে বলা যেতে পারে মৃদু শৈত্য প্রবাহ আর নেই। আগামীকাল অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। তবে শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।
রাজধানী ঢাকাসহ সারাদেশে বুধবার রাত থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমেল বাতাসের সঙ্গে যোগ হয়েছে কুয়াশার দাপটও। বৃহস্পতিবার থেকে সারা দিন একবারও সূর্যের দেখা মিলছে না। শীত এবং কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। স্থবির হয়ে পড়েছে জনজীবন। দিনভর চারপাশ ঢেকে থাকছে কুয়াশায়। একান্ত প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছে না।
শীতের প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারেও। কুয়াশায় যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় রাজধানীর বাজারের তরিতরকারি ও শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হলে বাজার আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।




বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান