শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » কাউন্সিলর অধিবেশনে যা বললেন শেখ হাসিনা
কাউন্সিলর অধিবেশনে যা বললেন শেখ হাসিনা
![]()
পক্ষকাল সংবাদ-
বাংলাদেশ আওয়ামী লীগ জন্ম থেকেই মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘৮১ সালে দায়িত্ব দিয়েছিলেন। পরিবারের সবাইকে হারিয়ে সেই দায়িত্ব পালনে চেষ্টা করেছি। আওয়ামী লীগ কখনও কারো সামনে মাথা নত করেনি। দীর্ঘ পথ পরিক্রমায় মানুষের আস্থা অর্জন করেছি। সবাইকে মনে রাখতে হবে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে নির্বাচিত করে।’
আওয়ামী লীগের দফতর সূত্র জানায়, সারা দেশ থেকে আসা দলের সাত হাজার ৭৩৭ কাউন্সিলর এ অধিবেশনে উপস্থিত রয়েছেন, যেখানে কাউন্সিলররা নতুন নেতৃত্ব নিয়ে কথা বলার সুযোগ পাবেন। আওয়ামী লীগ এদেশের মানুষকে কিছু দিতে পেরেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
এর আগে গতকাল ২০ ডিসেম্বর বিকেল ৩টা ৫ মিনিটে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রাচীন এ রাজনৈতিক দলটির সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন শেখ হাসিনা। উদ্বোধনের পর ২৫ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। সম্মেলনকে সামনে রেখে সকাল থেকেই জনসমাগম হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানে। আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদচারণে মুখর হয়ে ওঠে উদ্যান। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা সম্মেলন মঞ্চে উপস্থিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে দলের সভাপতিকে স্বাগত জানান। সম্মেলনে সভাপতিত্ব করছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্চালনা করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ