শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনা ও মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শেখ হাসিনা ও মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
৪০৩ বার পঠিত
শনিবার, ২৬ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেখ হাসিনা ও মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক


শেখ হাসিনা ও মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের পর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশ্ব মুসলিম উম্মাহর বিষয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

 

 

এর আগে আজারবাইজানের রাজধানী বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে বাকু কংগ্রেস সেন্টারে সম্মেলনটি শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ন্যামের নতুন চেয়ারম্যান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এতে স্বাগত বক্তব্য রাখেন ন্যামের বিদায়ী চেয়ারম্যান ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

 

সকাল থেকে বাকু কংগ্রেস সেন্টারে সম্মেলনস্থলে আসতে শুরু করেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাষ্ট্র ও সরকার প্রধানদের সেখানে স্বাগত জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। উদ্বোধনের আগে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গ্রুপ ফটোসেশনে অংশগ্রহণ করেন।

চারদিনের সরকারি সফরে বৃহস্পতিবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় রাত ৯টা ১০ মিনিটে বাকু হায়দার আলিয়েভ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে। পরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে বাকুর হোটেল হিল্টনে নিয়ে যাওয়া হয়। আজারবাইজান সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

 

আজারবাইজানে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় বাকু হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন।



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)