শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড
৪৬১ বার পঠিত
সোমবার, ২১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

পক্ষকাল

কিশোরগঞ্জের বাজিতপুরে একটি হত্যা মামলায় ১২ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল- ৩ এর বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যককে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। বাজিতপুর থানার গোথালিয়ার মোবারক হোসেন ভূঁইয়া হত্যা মামলায় এ রায় দেওয়া হয়।

ফাঁসির আসামিরা হলেন, মো. মাহবুবুর রহমান ভুইয়া ওরফে মহুব, মোজাম্মেল হক ভুঁইয়া ওরফে বাদল ভুইয়া, আফজাল ভুঁইয়া, এমদাদুল হক ওরফে সিকরিত ভুঁইয়া, নয়ন ভুঁইয়া, ভুলন ভুঁইয়া ওরফে ভুলু, রুহুল আমিন, শিপন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন, বিধান সন্নাসী ও নিলুফা আক্তার। তাদের মধ্যে শেষের চারজন আসামি পলাতক। রায় ঘোষণা শেষে বিচারক আসামিদের সাজা পরোয়ানা ইস্যু জারি করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অপর দুই আসামি তাসলিমা আক্তার (পলাতক) ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে (পলাতক) এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। জয়নাল আবেদীন নামে একজনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়া বিচারক খালাস প্রধান করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মাহাবুবুর রহমান রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন। তার সহযোগী অ্যাডভোকেট মেহেদী হাছান এসব তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার বাদী অ্যাডভোকেট মোজাম্মেল হক মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন ও প্রতিবন্ধী শিশু পাঠশালা নামের প্রতিষ্ঠানের সেক্রেটারি। হত্যার শিকার মোবারক হোসেন ভুঁইয়া ওই প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য। আসামিরা দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী ফাউন্ডেশনের বিরোধিতা করে আসছিলেন। ২০১৫ সালের ২২ অক্টোবর সকাল সাড়ে ৯ টার দিকে ওই প্রতিষ্ঠানের সংস্কারমূলক কাজ করতে গেলে আসামিরা কাজ বন্ধ করে প্রতিষ্ঠানটি ভাঙচুর করতে যায়। এতে বাদী বাধা দিলে মোবারক হোসনকে হত্যা করা হয়।

ওই ঘটনায় ২০১৫ সালের ২২ অক্টোবর মোবারক হোসনের ছোট ভাই মোজাম্মেল হক ভুঁইয়া বাদী হয়ে বাজিতপুর থানায় মামলা করেন। ২০১৭ সালের ২ জানুয়ারি বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামলার তদন্ত শেষে ১৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। একই বছর ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর? চাঁদার টাকায় বাদাম বিক্রেতা থেকে কোটিপতি—কে এই কৃষক দল নেতা আলমগীর?
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)