শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা
৪২৫ বার পঠিত
রবিবার, ২০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা

পক্ষকাল

যুবলীগের সপ্তম কংগ্রেসকে সামনে রেখে শীর্ষ যুবলীগ নেতাদের সাথে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী। ঘোষণা করা হয়েছে যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি। কমিটির আহবায়ক করা হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে এবং সদস্যসচিব করা হয়েছে বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশীদকে।

এছাড়াও, এ বৈঠকে ওমর ফারুককে বহিষ্কার, ব্যারিস্টার তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান ও বেঁধে দেয়া হয় যুবলীগের কমিটি গঠনের বয়সসীমা। এখন থেকে কমিটির সদস্যদের বয়সসীমা হবে ৫৫ বছর। রবিবার (২০ অক্টোবর) বিকেল পাঁচটা থেকে এই বৈঠক শুরু হয় গণভবনে।

উল্লেখ্য, এই বৈঠকে প্রবেশের অনুমতি পান নি যুবলীগের পাঁচ প্রধান নেতা। এদের মধ্যে চারজনের ওপর গণভবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা হলেন- সংগঠনের বহিষ্কৃত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক মারুফ, নুরন্নবী চৌধুরী শাওন, ড. মীজানুর রহমান ও আতিয়ার রহমান দিপু।

যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে বৈঠকে উপস্থিত রয়েছেন প্রেসিডিয়াম সদস্য শেখ শামসুল আবেদীন, শহিদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, অ্যাডভোকেট বেলাল হোসাইন, আলতাব হোসেন বাচ্চু, চয়ন ইসলাম, ড. আহম্মেদ আল কবির, মো. সিরাজুল ইসলাম মোল্লা, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভূইয়া মাখন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ডা. মোখলেছুজ্জামান হিরু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ, আমির হোসেন গাজী, মুহা. বদিউল আলম, ফজলুল হক আতিক, আবু আহম্মেদ নাসিম পাভেল, আসাদুল হক, এমরান হোসেন খান ও আজহার উদ্দিন।

বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুবলীগের সাবেক চেয়ারম্যান আমির হোসেন আমু এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)