শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সফল করতে হবে: ইনু
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সফল করতে হবে: ইনু
৪৬৬ বার পঠিত
শনিবার, ১২ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান সফল করতে হবে: ইনু

পক্ষকাল ডেস্ক-
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে যে কোনো মূল্যে সফল করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠায় চলমান অভিযান খুবই গুরুত্বপূর্ণ। অপরাধী ও দুর্নীতিবাজদের সমন্বয়ে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতে হলে ত্রিমুখী অভিযান চালাতে হবে।
শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন। ‘সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তি’ বিষয়ে জাসদের প্রস্তাব ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের সমর্থনে এবং সমসাময়িক বিষয়ে এ সংবাদ সম্মেলন হয়।
ইনু বলেন, প্রধানমন্ত্রীর বিশ্রামহীন অক্লান্ত প্রচেষ্টা ও পরিশ্রমে অর্জিত সাফল্য অপরাধী সিন্ডিকেট ইঁঁদুরের মতো খেয়ে ফেলছে। তারা শেয়ারবাজার লুট, ব্যাংক লুট, কমিশন-বাণিজ্য, চাঁদাবাজি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এর লাগাম টেনে ধরতেই প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান চালাচ্ছেন। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ থেকে রাজপথে সোচ্চার হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। কেন হয়নি, সেটি রাজনৈতিক দলের কাছে বিস্ময় লেগেছে।
এক প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, সাম্প্রতিক বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ডের ঘটনায় ছাত্র রাজনীতি সাময়িক বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সুশাসনের অভাব থাকায় এমন ঘটনা ঘটেছে। শিক্ষকদের প্রশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে টর্চার সেল হয়েছে। ছাত্র রাজনীতি বন্ধ করলে এর সমাধান আসবে না।
লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি বলেন, শিক্ষাঙ্গনগুলোতে রাজনৈতিক মদদপুষ্ট প্রশাসনের আশ্রয়-প্রশ্রয়ে ‘ঠাঙাড়ে বাহিনী’ গড়ে উঠেছে। অনেক বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ প্রশাসন চরমভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এদের বদল আনতে হবে।
বক্তব্য শেষে তিনি দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান জোরদার ও অব্যাহত রাখার দাবিতে জাসদের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে- আগামী ১৬ অক্টোবর দেশব্যাপী সব জেলা-উপজেলায় গণমিছিল, ২২ অক্টোবর ঢাকায় গোলটেবিল আলোচনা এবং ৩১ অক্টোবর জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা-উপজেলায় সভা-সমাবেশ, পথসভা, গণমিছিল ও মশাল মিছিল।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসদের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, নুরুল আখতার, সহসভাপতি আফরোজা হক রীনা, ফজলুর রহমান বাবুল, সফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, শওকত রায়হান প্রমুখ।

সুত্র সমকাল ---



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)