শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নতুন ২ প্ল্যান্টে দিনে ৬০ কোটি লিটার পানি পেলো ঢাকাবাসী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নতুন ২ প্ল্যান্টে দিনে ৬০ কোটি লিটার পানি পেলো ঢাকাবাসী
৪৭৮ বার পঠিত
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন ২ প্ল্যান্টে দিনে ৬০ কোটি লিটার পানি পেলো ঢাকাবাসী

পক্ষকাল ডেস্ক-
পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার (ফেজ-১) এবং সাভার উপজেলার তেতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (১ম পর্ব) প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ওয়াসার নতুন এ দু’টি পানি শোধনাগার প্ল্যান্ট উদ্বোধনের ফলে দিনে আরও ৬০ কোটি লিটার বিশুদ্ধ পানি পেলো ঢাকাবাসী।
এ দু’টি প্রকল্পের উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের অধীন রূপগঞ্জের গন্ধর্বপুরে পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী সবাইকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার অনুরোধ করেন।

লৌহজং উপজেলার পদ্মা যশলদিয়া পানি শোধন প্ল্যান্টের মাধ্যমে প্রতিদিন ৪৫ কোটি লিটার শোধিত পদ্মা নদীর পানি আসবে ঢাকায়।

পদ্মার পানি ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে সেখান থেকে পাইপের মাধ্যমে ঢাকায় পাঠানো হবে। ৩ হাজার ৬৭০ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প স্থাপন করা হয়েছে।

ঢাকার ক্রমবর্ধমান পানি চাহিদা মেটাতে ২০১৫ সালের অক্টোবরে এ প্রকল্পের ভিত্তি প্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটি চায়নিজ কোম্পানি এ প্রকল্পটি বাস্তবায়ন করে।

রাজধানী মিরপুর এলাকায় ভূগর্ভস্থ পানির ওপর ওপর নির্ভরশীলতা কমাতে সাভারের তেতুলঝরা-ভাকুর্তা এলাকায় ওয়েলফিল্ড নির্মাণ (১ম পর্ব) প্রকল্প নির্মাণ করা হয়। এ প্রকল্প থেকে প্রতিদিন ১৫ কোটি লিটার পানি পাবে ঢাকাবাসী।

ওয়াসা মিরপুর এলাকায় বর্তমানে ৩০ কোটি লিটার পানি সরবরাহ করে আসছে প্রতিদিন। যার অধিকাংশই আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার থেকে। ৫৭৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি বাস্তবায়ন করে।

পানি শোধনে সরকারের বিপুল খরচের কথা তুলে ধরে পানি ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিল কমানোর চিন্তা থেকে হলেও পানি অপচয় করবেন না। কম পানি ব্যবহার করলে বিলও কম আসবে।

সব বিভাগীয় শহর, জেলা-উপজেলার পাশাপাশি আগামীতে ইউনিয়ন পর‌্যায় পর্যন্ত সুপেয় পানির ব্যবস্থা করতে সরকারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী।

নগরবাসীর পানির চাহিদা মেটাতে সরকারের উদ্যোগে ওয়াসার বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন শেখ হাসিনা।

বৃষ্টির পানি ও মাটির ওপরের বিভিন্ন উৎসের পানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

নদী ও জলাধার দূষণের বিষয়ে সবাইকে সচেতন ও সর্তক হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার সচিব হেলাল উদ্দিন আহমেদ, বাংলাদেশ নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কাং-ইল, এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

বাংলা নিউজ---



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)