শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » » সিরাজগঞ্জে হরতাল পালিত
প্রথম পাতা » » সিরাজগঞ্জে হরতাল পালিত
৪৫২ বার পঠিত
সোমবার, ১২ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে হরতাল পালিত

--- পক্ষকাল প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা ২০দলীয় জোটের ডাকে হরতাল পালিত হয়েছে। রোববার (১১ জানুয়ারী) সকাল থেকে শহরের দোকানপাট বন্ধ ছিল। জেলার বাস টার্মিনাল থেকে আঞ্চলিক এবং দুরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক।
বঙ্গবন্ধু যমুনা সেতু দিয়ে ইজতেমা মূখী দুই একটি বাস ছাড়া জনপরিবহন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। হরতাল ও অবরোধের কারনে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। হরতালের সমর্থনে শহরে পিকেটিং, মিছিল, সমাবেশ করতে দেখা যায়নি। তবে হরতাল সফল করতে শনিবার রাতে সিরাজগঞ্জ শহরে ও এনায়েতপুরে মিছিল করেছে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এদিকে হরতাল প্রতিহত করতে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন
জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, হরতাল ও অবরোধের সমর্থনে বিক্ষিপ্ত ভাবে পিকেটিং চলছে।
সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনসার আলী জানান, সিরাজগঞ্জ এম.এ মতিন বাস টার্মিনাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। হরতাল অবরোধ শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচলের সম্ভাবনা নেই। রাস্তায় ক্ষতির আশঙ্কায় বাস মালিকরা বাস চালানো সাহস করছেনা।
হাইওয়ে রোডে কর্তব্যরত সার্জেন্ট আব্দুল গণি জানান, হরতাল ও অবরোধে সড়ক-মহাসড়কে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল না করলেও বিশ্ব ইজতেমাগামী বাস চলাচল করছে।
উল্লেখ্য, শনিবার (১০ জানুয়ারী) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডের জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে ত্রিমুখী সংঘর্ষে ঘটনা ঘটে। এতে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ছাত্রদলেল যুগ্ম-আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ গুলিবিদ্ধ হয়। সংঘর্ষ চলাকালে আওয়ামীলীগের নেতাকর্মীরা জেলা বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার প্রতিবাদে ২০ দলীয় জোট সিরাজগঞ্জে রোববার সকাল সন্ধ্যা হরতাল আহবান করে।



এ পাতার আরও খবর

ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)