বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » শেষ কর্মদিবসে দুই ব্যর্থতার কথা বললেন ডিএমপি কমিশনার: আছাদুজ্জামান
শেষ কর্মদিবসে দুই ব্যর্থতার কথা বললেন ডিএমপি কমিশনার: আছাদুজ্জামান
পক্ষকাল সংবাদ-
চাকরি জীবনের শেষ কার্যদিবসে নিজের সাফল্য ও ব্যর্থতার কথা তুলে ধরলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। চাকরির শেষভাগে ডিএমপি কমিশনার হিসেবে প্রায় চার বছর সাত মাস কর্মমুখর সময় শেষে দু’টি ব্যর্থতার কথা জানালেন তিনি।
বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ১৬৮০ দিনের কমিশনার থাকাকালীন দুই জায়গায় ব্যর্থতার আক্ষেপ রয়েছে। একটি হচ্ছে, জনগণ থানায় যে সেবা প্রত্যাশা করছে, অনেকাংশে তা পূরণে ব্যর্থ হয়েছি। এক্ষেত্রে আমরা অনেক উন্নতি করলেও, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি।
আরেকটি হচ্ছে, মহানগরী ঢাকার যানজট। আমরা যে যানজটমুক্ত গতিশীল ঢাকার প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেটা করতে পারিনি। তবে এ দায় শুধু ডিএমপির নয়। ঢাকায় সিগন্যাল ব্যবস্থা একটি সংস্থা দেখভাল করে, পানি জমলে আরেক সংস্থা দেখে, সড়ক দেখে আরেক সংস্থা। এছাড়া এর সঙ্গে আমাদের আইন না মানার সংস্কৃতি অন্যতম আরেকটি কারণ। এক্ষেত্রে শত প্রচেষ্টা সত্ত্বেও আমরা সফল হতে পারিনি।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত