শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই ছিলেন না, ছিলেন রাজনৈতিক সহকর্মী: কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই ছিলেন না, ছিলেন রাজনৈতিক সহকর্মী: কাদের
৪১৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর জীবনসঙ্গীই ছিলেন না, ছিলেন রাজনৈতিক সহকর্মী: কাদের

পক্ষকাল সংবাদ-

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গীই ছিলেন না, ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সহযোগী। জন্মদিনে তাকে ইতিহাসের মহামানবের সঙ্গে তুলনা করে তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব একজন মহিয়সী নারী ছিলেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বনানীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বাঙালি জাতির সকল নৈতিক দাবি ও আন্দোলনের নেপথ্যে পর্দার অন্তরালে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রেরণা যুগিয়েছেন। তিনি কোনো দিন পর্দার বাইরে আসেননি। পর্দার আড়ালে বঙ্গবন্ধুর প্রেরণাদাত্রী।

তিনি আরও বলেন, ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবনসঙ্গী ছিলেন না, তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সাথী এবং রাজনৈতিক সহকর্মী।

সেতুমন্ত্রী বলেন, তিনি পেছন থেকে বঙ্গবন্ধুকে সাহস যুগিয়েছেন, তাকে সমর্থন দিয়ে গেছেন। তিনি পরিবার ও দলকে সামলে নেয়ার জন্য কাজ করেছেন।

এসময় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকেও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)