শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতির কারণে জনগণের কষ্ট বাড়ছে: ইনু
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতির কারণে জনগণের কষ্ট বাড়ছে: ইনু
৫৫২ বার পঠিত
শনিবার, ৩ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রশাসনের স্তরে স্তরে দুর্নীতির কারণে জনগণের কষ্ট বাড়ছে: ইনু

পক্ষকাল সংবাদ-

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের শরিক জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, রাষ্ট্র-প্রশাসনের স্তরে স্তরে দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণে জনগণের দুঃখ-কষ্ট দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তিনি রাষ্ট্র-প্রশাসনের সকল স্তরে আইনের শাসন-সুশাসন প্রতিষ্ঠার জন্য সোচ্চার হবার জন্য সকল দেশ প্রেমিক রাজনৈতিক কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানান।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে টেলিসংযোগের মাধ্যমে তিনি এ আহবান জানান।

এসময় তিনি আরও বলেন, কিছু লোকের অসৎ আচারণের জন্য সরকার ব্যর্থ হচ্ছে। একটি গণতান্ত্রিক সরকারের অন্যতম বৈশিষ্ট্য হল জবাবদিহিতা আর সেটা বর্তমানে অনুপস্থিত। কোথাও যেন সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে।

ইনু এডিস মশার বিস্তার, ডেঙ্গুর প্রকোপ, অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ডেঙ্গুতে বেশ কয়েকজন মানুষের দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবার-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ডেঙ্গু আক্রান্ত অসুস্থ রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সিটি করপোরেশনের গাফিলতি মেনে নেওয়া যায় না।

ইনু বলেন, ডেঙ্গু প্রতিরোধে আর কোন গাফলতি, অজুহাত, একে অপরকে দোষারোপ শুনতে চাই না। ডেঙ্গু প্রতিরোধে, মানুষ বাঁচাতে সবাই এক সাথে মাঠে নামুন। তিনি এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সমন্বিত কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোরালো পদক্ষেপের আহ্বান জানান।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)