শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » সরকারকে বিপদে ফেলতেই স্বার্থান্বেষী মহলের গুজব: তথ্যমন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি » সরকারকে বিপদে ফেলতেই স্বার্থান্বেষী মহলের গুজব: তথ্যমন্ত্রী
৫০৭ বার পঠিত
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারকে বিপদে ফেলতেই স্বার্থান্বেষী মহলের গুজব: তথ্যমন্ত্রী

পক্ষকাল ডেস্ক - তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারকে বিপদে ফেলতেই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে। এটি শুধু আমাদের দেশে হচ্ছে তা না, বিশ্বের অন্য দেশেও হচ্ছে। এর পেছনে একটি স্বার্থান্বেষী মহল রয়েছে।

বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘গুজব শনাক্ত ও সত্য তথ্য প্রচারের মধ্য দিয়ে গুজব নিরসনে কার্যকর ভূমিকা গ্রহণ’ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে নানা বিষয়ের ওপর গুজব ছড়ানো হচ্ছে। প্রথমে গুজব ছড়ানো হয় পদ্মা সেতুতে শিশু বলি দিতে হবে। এই গুজবটি ছড়াতে লন্ডন থেকে দেয়া পোস্টে লেখা ছিল সরকারি অনুমোদন নিয়ে পদ্মা সেতু প্রকল্প সম্পন্ন করার জন্য এক লাখ শিশু বলি দিতে হবে।

‘সরকার’ উল্লেখ করে সরকারকে বেকায়দায় ফেলার জন্যই সেই পোস্ট দেয়া হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ছেলেধরা আতঙ্ক তৈরি হয় এবং ছেলেধরা আতঙ্কের কারণে অনেক জায়গায় কিছু কিছু দুষ্কৃতকারী আইন হাতে তুলে নিয়ে নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করেছে। সেগুলোর ব্যাপারে হত্যা মামলা হয়েছে এবং যারা এই কাজে অংশগ্রহণ করেছে, তারা সবাই হত্যা মামলার আসামি।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের নানা পদক্ষেপের কারণে সেই গুজব নিরসন হওয়ার পরপরই আবার কয়েক দিন আগে আরেকটি গুজব ছড়িয়ে দেয়া হয়, বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ না থাকলে ছেলেধরা আতঙ্ক।

‘সেই গুজবটাও যখন আমরা জনগণকে বোঝাতে সক্ষম হয়েছি, তখন আরেকটি গুজব ছড়ানো হলো যে বেসিনের মধ্যে হারপিক, ব্লিচিং পাউডার, কেমিক্যাল ঢেলে দিলে ডেঙ্গু মশা নিধন করা সম্ভব হবে। এটিও অসৎ উদ্দেশ্যে ছড়ানো হয়েছে। সেটি নিরসনেও সরকার সক্ষম হয়েছে। গণমাধ্যমও এ ব্যাপারে সহযোগিতা করেছে।’

তিনি বলেন, আমাদের দেশে এসবের পেছনে একটি স্বার্থান্বেষী মহল কাজ করছে। এটা মহা-অনভিপ্রেত, বিব্রতকর, দুঃখজনক। আনএডিটেড প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে এগুলো ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। সে জন্য আমি গণমাধ্যমের সহযোগিতা চাই।

সর্বোপরি দেশবাসীকে আহ্বান জানাই, সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ যদি এইভাবে অসৎ উদ্দেশ্যে গুজব ছড়ানোর উদ্দেশ্যে কোনো পোস্ট দেয়, সেটির বিরুদ্ধে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা সোচ্চার হই। তাহলে সঙ্গে সঙ্গেই গুজব নিরসন করা সম্ভব হবে, বলেন তিনি।

সূত্র: যুগান্তর



এ পাতার আরও খবর

ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !
ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ ডিজিটাল কুরুক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি: অ্যালগরিদম, মনস্তত্ত্ব ও বাস্তবতার সংঘর্ষ
শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস শেখর’র ঘনিষ্ঠ সহযোগী সিডিসি জালিয়াতির গডফাদার ক্যাপ: গিয়াস
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ১৮ মাসে ২০০ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ
দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির  নায়ক পরিচালক আরিফ উদ্দীন দুই হাজার কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নামমাত্র মূল্যে বিক্রির নায়ক পরিচালক আরিফ উদ্দীন
“চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?” “চুক্তির আড়ালে কার খেলা? জনগণের অধিকার নাকি বিদেশি করপোরেটের মুনাফা?”

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)