মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু রোধে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারি
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু রোধে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারি
পক্ষকাল সংবাদ
সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যু রোধে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারি। ২৫ জুলাই ২০১৯ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখস্থ রাস্তা পার হতে গিয়ে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধকেল্পে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর প্রাক্কালে এবং ছুটি হওয়ার পর অর্থাৎ শিক্ষার্থীরা যখন প্রতিষ্ঠানে প্রবেশ করবে এবং প্রতিষ্ঠান ত্যাগ করবে সে সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের ব্যবস্থা করবেন। এ সময় রাস্তা পারাপারে সহযোগিতাকারী ব্যক্তি/ব্যক্তিবর্গ প্লাকার্ড বহন করতে পারেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পালাক্রমে এ দায়িত্ব পালন করার জন্য শিক্ষক কিংবা অন্যান্য দায়িত্ববান কর্মকর্তাদের নিয়োজিত করতে পারেন, স্কাউট-গার্লস গাইড/ বি. এন. সি. সি. ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদেরও নিয়োজিত করা যেতে পারে। প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে শিক্ষার্থীদেরর রাস্তা পারাপারের স্থলে প্রয়োজনে জেব্রা ক্রসিং এর ব্যবস্থা করবেন। এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে পারেন। শিক্ষার্থীদের রাস্তা পারাপারে সহযোগিতা করার সময় যেন অনাকাঙ্খিত যানজন সৃষ্টি না হয় সেদিকেও বিশেষ নজর রাখতে হবে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ