শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নদী রক্ষা ও দুষণরোধে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান করা হবে
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » নদী রক্ষা ও দুষণরোধে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান করা হবে
৩৮৫ বার পঠিত
মঙ্গলবার, ২৩ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নদী রক্ষা ও দুষণরোধে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান করা হবে

পক্ষকাল ডেস্ক ২৩ জুলাই, ২০১৯ (বাসস) : দেশের নদ-নদীকে পরিস্কার-পরিচ্ছন্ন, দখল-দুষণরোধসহ নদীর তীর রক্ষায় উৎসাহ দিতে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রতিবছর সেপ্টেম্বর মাসে ‘বিশ্ব নৌদিবস’ এর দিন এই পদক প্রদান করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু নদীপদক নীতিমালা-২০১৯’ অনুমোদন করেছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নদ-নদীকে পরিস্কার-পরিচ্ছন্ন,নদী দখলরোধ,শিল্পকারখানা ও পরিবেশের দূষণরোধ,নদীর তীর ও অভ্যন্তরে অবৈধ অবকাঠামো নির্মাণসহ নদী ভরাটরোধ,নদীর স্বাভাবিক গতিপ্রবাহ রক্ষার কাজে সহায়তাদান, নদীকে নৌচলাচলের উপযোগী করে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করা এবং নদীকে দূষণ ও অবৈধ দখল ভরাটমুক্ত করে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনার বিষয়ে অবদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ‘বঙ্গবন্ধু নদীপদক’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পদক প্রদান সংক্রান্ত নির্দেশিকা অনুসারে জেলা, উপজেলা, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে, এ ধরনের কাজে সম্পৃক্ত প্রতিষ্ঠান/ব্যক্তিকে উপজেলা,জেলা অথবা নৌ মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আগামী ৪ আগস্টের মধ্যে সংশ্লিস্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় সূত্র জানায়, বেসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য এ পদক প্রদান করা হবে। আঠারো ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৭৫ হাজার টাকা ও সার্টিফিকেট দেয়া হবে। অন্যদিকে বিভাগীয় পর্যায়ে ব্যক্তি/প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থাকে বিশেষ অবদানের জন্য আঠারো ক্যারেট মানের ৩০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, নগদ ৫০ হাজার টাকা ও সার্টিফিকেট প্রদান করা হবে। বিভাগীয় পর্যায়ে একটি করে মোট আটটি এবং জাতীয় পর্যায়ে তিনটি পদক প্রদান করা হবে।
সুত্র-বাসস



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)