শিরোনাম:
ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ষড়যন্ত্র করে দেশের অগ্রগতি থামানো যাবে না: নৌ প্রতিমন্ত্রী
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ষড়যন্ত্র করে দেশের অগ্রগতি থামানো যাবে না: নৌ প্রতিমন্ত্রী
৫৫০ বার পঠিত
সোমবার, ২২ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ষড়যন্ত্র করে দেশের অগ্রগতি থামানো যাবে না: নৌ প্রতিমন্ত্রী

পক্ষকাল সংবাদ-
রবীন্দ্র-নজরুল ও সুকান্ত জয়ন্তী-১৪২৬ উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দেন খালিদ মাহমুদ চৌধুরী।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চিহ্নিত অপশক্তি দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রে নেমেছে। এসব ষড়যন্ত্র করে দেশের অগ্রগতিকে থামানো যাবে না। সব ষড়যন্ত্র মোকাবিলা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।’

সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে রবীন্দ্র-নজরুল ও সুকান্ত জয়ন্তী-১৪২৬ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাঙালি কখনই পরাজিত হয়নি। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট থেকে বাঙালি জাতি সাহস পেয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। উন্নয়নের পাশাপাশি আমাদেরকে ভাল মানুষ হওয়ার শপথ নিতে হবে। বাংলাদেশের উন্নয়ন এবং ভাল মানুষ হওয়ার বিষয়গুলো অন্যদের জন্য প্রেরণা হয়ে থাকবে।’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম ও কবি সুকান্ত ভট্টাচার্যের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ঋষিজ শিল্পী গোষ্ঠী এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

ঋষিজ শিল্পী গোষ্ঠীর সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদ, রবীন্দ্র সঙ্গীত শিল্পী তপন মাহমুদ, নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা এবং রবীন্দ্র সঙ্গীত শিল্পী রোকাইয়া হাসিনা নীলি।

অনুষ্ঠানে ড. আফসার আহমদ, ফেরদৌস আরা এবং রোকাইয়া হাসিনা নীলিকে সংবর্ধনা প্রদান করা হয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)