শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ১৯ জুন ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ
৪৭৭ বার পঠিত
বুধবার, ১৯ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা, ১৮ জুন- ১৬ দফা দাবিতে রাতেও বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ অব্যহত ।নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম, আবাসিক হলের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের প্রবেশমুখে সুদৃশ্য তোরণ নির্মাণসহ ১৬ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি করছেন বুয়েট শিক্ষার্থীরা।

মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

দাবি আদায়ে এর আগে বুয়েট প্রশাসনকে তিন দিনের আলটিমেটাম দিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছিলেন আন্দোলনকারীরা। শিক্ষার্থীরা জানান, তিন দিন পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। তারা একাধিকবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি দেখা করেননি। এমতাবস্থায় চতুর্থ দিনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন বুয়েটের বিভিন্ন বিভাগের কয়েকশ’ শিক্ষার্থী।

১৬ দফা দাবিগুলো হলো- বুয়েট গেটের জন্য সিভিল-আর্কিটেকচার ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে কমিটি গঠন ও ডিজাইনের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা আয়োজন করার অফিসিয়াল নোটিস প্রদান; বিতর্কিত নতুন ডিএসডব্লিউ (ছাত্রকল্যাণ পরিচালক) অপসারণ করে ছাত্রবান্ধব ডিএসডব্লিউ নিয়োগ; ছাত্রী হলের নাম ‘সাবেকুন নাহার সনি হল’ নামকরণ; শিক্ষার্থীদের ১০৮ ক্রেডিট অর্জনের পর ডাবল সাপ্লিমেন্ট পুনর্বহাল; ভিসি অফিসে আটকে পড়া বিভিন্ন আবাসিক হলের অবকাঠামোগত কাজ সম্পাদন; ‘সিয়াম-সাইফ’ নামে সুইমিংপুল কমপেল্গপ স্থাপনে ভিসির স্বাক্ষরসহ নোটিস; নির্মাণাধীন টিএসসি ভবন ও ন্যাম ভবনের কাজ শুরু করা; নিয়মিত শিক্ষক মূল্যায়ন প্রোগ্রাম চালু; বুয়েটের যাবতীয় লেনদেনে ডিজিটাল পদ্ধতি চালু; নির্বিচারে ক্যাম্পাসের গাছ কাটা বন্ধ ও যতগুলো গাছ কাটা হয়েছে তার দ্বিগুণ গাছ উপাচার্যের উপস্থিতিতে লাগানো; গবেষণায় বরাদ্দ বৃদ্ধি; প্রাতিষ্ঠানিক মেইল আইডি প্রদান; ওয়াইফাই আধুনিকায়ন; ব্যায়ামাগার আধুনিকায়ন; বুয়েট মাঠের উন্নয়ন ও পরীক্ষার খাতায় রোলের পরিবর্তে কোড সিস্টেম চালু করা।

বুয়েট সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টায় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে দাবি আদায়ে ক্যাম্পাসে মিছিল করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশ শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দিনের আন্দোলন স্থগিত করেন তারা। বুধবার ফের অবস্থান কর্মসূচি করার কথা রয়েছে।

বিক্ষোভের বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী হাসান সরোয়ার সৈকত বলেন, দাবির বিষয়ে প্রশাসনকে অবহিত করলেও তারা গুরুত্ব দিচ্ছে না। আলটিমেটাম দিলেও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায় ফিরব না। মৌখিক আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চাই আমরা।

তবে দাবির বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামকে মোবাইল ফোরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।



এ পাতার আরও খবর

অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)