শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
প্রথম পাতা » » বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতির মরদেহ উদ্ধার
প্রথম পাতা » » বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতির মরদেহ উদ্ধার
৭১৫ বার পঠিত
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতির মরদেহ উদ্ধার

ডেস্ক পক্ষকাল ০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ্র জ্যোতি টীকাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, শুভ্র গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিউমার্কেট থানার এসআই আলমগীর হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ওই বাসায় যাই। শুভ্রকে তার বেড রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা পেয়েছিলেন বলে জানতে পেরেছি। বাসায় শুভ্র ও তার স্ত্রী ছিলেন।’
এসআই আলমগীর বলেন, ‘রাতে (সোমবার দিবাগত) কোনও এক বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। ১২টার পর শুভ্র তার রুমের দরজা বন্ধ করে দেন। স্ত্রী রাতে ছিলেন পাশের রুমে। রাতে আর কেউ কারো খোঁজ নেননি।’
তিনি বলেন, ‘দুপুরেও উঠছে না দেখে শুভ্রর রুমের বাইরে ফ্রিজের ওপর যে চাবি ছিল, সেই চাবি দিয়ে তার স্ত্রী দরজা খুলে দেখেন, শুভ্র ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন। তখন সঙ্গে সঙ্গে শুভ্রর বাবাকে ফোনে ঘটনাটি জানান তিনি। শুভ্রর বাবা পাশের ভবনেই থাকেন। তিনি এসে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বটি দিয়ে ওড়না কেটে ছেলেকে নিচে নামান।’
শুভ্রর মরদেহের বর্ণনায় এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তার জিহ্বা বের করা অবস্থায় দাঁত দিয়ে চেপে ছিল। গলার সামনের অংশে কালো দাগ রয়েছে, চেহারা কিছুটা কালো হয়ে গেছে। পায়ের নিচও কালো হয়ে গেছে।’
শুভ্রর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)