শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আড়ংয়ের অভিযানের সঙ্গে বদলির কোনো সম্পর্ক ছিল না : জনপ্রশাসন সচিব
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » আড়ংয়ের অভিযানের সঙ্গে বদলির কোনো সম্পর্ক ছিল না : জনপ্রশাসন সচিব
৬১৫ বার পঠিত
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আড়ংয়ের অভিযানের সঙ্গে বদলির কোনো সম্পর্ক ছিল না : জনপ্রশাসন সচিব

পক্ষকাল ডেস্ক- অভিযানে গিয়ে আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানার সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির কোনো সম্পর্ক ছিল না বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ।

এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক ধারণা দূর করতে শাহরিয়ারের বদলির আদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সচিব। মঙ্গলবার এ সব কথা বলেন জনপ্রশাসন সচিব।

পাঞ্জাবির অতিরিক্ত দাম রাখায় সোমবার আড়ংয়ের উত্তরা শাখাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। এরপরই বিকেলে তাকে খুলনা জোনের সড়ক ও জনপথ অধিদফতরের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরপরই সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমলোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শাহরিয়ারের বদলি আদেশটি বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বদলির আদেশ জারি ও তা বাতিলের বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন সচিব বলেন, ‘বদলির ফাইলটি গত ২৯ মে বিকেল ৪টা ৩৬ মিনিটে উপস্থাপন করা হয়। মাঝখানে দু’দিন সাপ্তাহিক ছুটি ও শবে কদরের বন্ধ ছিল। ফাইলটি ৩ জুন সকাল ১০টা ২০ মিনিটে ফাইনাল অ্যাপ্রুভ হয়। কিন্তু তিনি (উপ-পরিচালক শাহরিয়ার) মোবাইল কোর্ট করেছেন ৩ জুন দুপুরে। এখন বলুন, এই বদলির অর্ডারের সঙ্গে কী মোবাইল কোর্টের কোনো সম্পর্ক আছে?’

তিনি বলেন, ‘আমরা ই-ফাইলিং ব্যবস্থায় ফাইল নিষ্পত্তি করি। সব ডকুমেন্ট আছে। একেবারে সেকেন্ড পর্যন্ত উল্লেখ থাকে। ঈদকে সামনে রেখেও আমরা এই অর্ডার করিনি। আরও কয়েকটি বদলি হয়েছে। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। তারা ঈদের পর একটা সময়ে যোগ দেবেন।’

‘স্যোশাল মিডিয়ায় যেহেতু একটা ভুল ধারণা যাচ্ছে এজন্য আমাদের প্রতিমন্ত্রী ও আরও যারা ঊর্ধ্বতন আছেন তাদের সাথে আলোচনা করে আদেশটি বাতিল করা হয়। আমরা তো মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে পারব না’ বলেন ফয়েজ আহম্মদ।

সচিব বলেন, ‘আমরা তার বদলির আদেশ বাতিল করেছি, তিনি ওখানে (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর) থাকবে।’

তিনি বলেন, ‘রুটিন অনুযায়ী বদলি হয়ে থাকে। তবে কে কোনটার সাথে মেলাবেন এটা হচ্ছে বিষয়। বাইরে সোশ্যাল মিডিয়ার যে ভিউজ সেখানে যাতে নেতিবাচক প্রভাব না ফেলে সেজন্য আমরা আদেশটি বাতিল করেছি।’

জনপ্রশাসন সচিব আরও বলেন, ‘বদলির আদেশটিতে যে ছেলেটি স্বাক্ষর করেছে, তাকে নিয়ে নানা ধরনের নেতিবাচক লেখালেখির কারণে সে খুবই আহত হয়েছেন। বলুন এটা কী শোভন হয়েছে? এই পর্যায়ের একজন উপসচিবের কী বদলি করার ক্ষমতা আছে?’



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)