শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তারেক রহমানের সিদ্ধান্তেই সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি: মির্জা আলমগীর
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » তারেক রহমানের সিদ্ধান্তেই সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি: মির্জা আলমগীর
৪০০ বার পঠিত
সোমবার, ২৯ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক রহমানের সিদ্ধান্তেই সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি: মির্জা আলমগীর

পক্ষকাল ডেস্ক-

বাংলাদেশের বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে বিএনপি সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সন্ধ্যায় চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে সংসদে কথা বলার সীমিত সুযোগকে কাজে লাগিয়ে সংসদ ও রাজপথের সংগ্রামকে যুগপৎভাবে চালিয়ে যাওয়াকে তারা যৌক্তিক মনে করেছেন।

“রাজনীতির সংকটময় এই জটিল প্রেক্ষিতে খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের অংশ হিসেবে আমাদের দল সংসদে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে”।

তবে তিনি নিজে কখন শপথ নেবেন - এই প্রশ্নের জবাবে মিস্টার আলমগীর বলেন, “অপেক্ষা করুন, জানতে পারবেন”।

আবার এতোদিন শপথ না নেয়ার কথা বলে আজ কেনো নতুন সিদ্ধান্ত হলো তারও কোনো ব্যাখ্যা দেননি।

তবে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “গতরাতে স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তারেক রহমানকে দিয়েছিলো। গঠনতন্ত্র অনুযায়ী তার সিদ্ধান্ত জানিয়েছেন। তারই প্রেক্ষাপটে আজ চারজন শপথ নিয়েছেন”।
সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হলে কেন আগে শপথ নেয়া জাহিদুর রহমানকে বহিষ্কার করা হলো তারও কোনো জবাব দেননি তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সরকার তার গ্রহণযোগ্যতার জন্য ভোটারবিহীন এই সংসদকে সচল দেখাতে চায়।

“এটুকুই আজ গণতান্ত্রিক অধিকার চর্চার ন্যূনতম সুযোগ হিসেবে বিরোধী জনমতের জন্য অবশিষ্ট আছে” - বলেন মি. আলমগীর।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)