শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » খোলস পাল্টে এলেও জামায়াতের রাজনীতির সুযোগ নেই: হানিফ
প্রথম পাতা » রাজনীতি » খোলস পাল্টে এলেও জামায়াতের রাজনীতির সুযোগ নেই: হানিফ
৪১৭ বার পঠিত
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খোলস পাল্টে এলেও জামায়াতের রাজনীতির সুযোগ নেই: হানিফ

পক্ষকাল ডেস্ক-
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, খোলস পাল্টে যেভাবেই আসুক, জামায়াতে ইসলামীর রাজনীতি করার আর কোনও সুযোগ নেই।

আজ শনিবার (২৭ এপ্রিল) সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর সাংবাদিকদের হানিফ বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে হলেও বিএনপি মহাসচিবের সংসদে আসা উচিত।

হানিফ আরও বলেন, জামায়াত ইসলামী একাত্তর সালে যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের কারণেই এই বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনও নৈতিক অধিকার থাকতে পারে না। যে নামেই হোক, খোলস পাল্টিয়ে অন্য নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি সে অধিকার তাদের থাকতে পারে না।

হানিফ বলেন, নেতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উচিৎ তার এলাকার যে জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে, তাদের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদান করা ও শপথ নেয়া।

উল্লেখ্য, ‘স্বাধীন সত্তার বিকাশে অধিকার ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দলটির সংস্কারপন্থি নেতাদের সঙ্গে নিয়ে মঞ্জু নতুন এ সংগঠনের ঘোষণা দেন।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)