শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » রাজনীতি » জাঁকজমকভাবে মুজিব বর্ষ উদযাপন করবে জাতীয় সংসদ
প্রথম পাতা » রাজনীতি » জাঁকজমকভাবে মুজিব বর্ষ উদযাপন করবে জাতীয় সংসদ
৩৫৬ বার পঠিত
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাঁকজমকভাবে মুজিব বর্ষ উদযাপন করবে জাতীয় সংসদ

ডেস্ক-

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সরকার ঘোষিত মুজিব বর্ষ জাঁকজমকপূর্ণভাবে পালন করতে চায় জাতীয় সংসদ। এ উপলক্ষে প্রস্তুতি ও করণীয় বিষয়ে মঙ্গলবার দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মুজিব বর্ষ নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে অনুপ্রাণিত করবে। দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে ভবিষ্যৎ তরুণদেরকে উৎসাহিত করবে।

জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সভা সেমিনার আয়োজন ও আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর বক্তব্য প্রদর্শন, প্রচার ও পুস্তিকা সংকলন, দেশি-বিদেশি বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ, বঙ্গবন্ধুর রাজনৈতিক ও সামাজিক দর্শন নিয়ে বিশেষ ডকুমেন্টারি প্রস্তুত ও প্রদর্শন, সংসদ ভবনকে সুসজ্জিতকরণ, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন নিয়ে রচনা প্রতিযোগিতা আয়োজন, জাতীয় সংসদে বঙ্গবন্ধু কল্যাণ তহবিল গঠন, সংসদীয় স্থায়ী কমিটিতে মুজিব বর্ষ উদযাপন আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা এবং বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে মুজিব বর্ষ উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভার শুরুতে শ্রীলঙ্কায় উপসানালয় ও হোটেলে বর্বরোচিত হত্যাকাণ্ডের নিন্দা ও শোক এবং সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

সভায় সিনিয়র সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই- আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ সামশুল হক চৌধুরী, মুহাম্মাদ ফারুক খান, আব্দুল মতিন খসরু, খন্দকার মোশাররফ হোসেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আ.স.ম ফিরোজ, সাবের হোসেন চৌধুরী, র.আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, রুস্তম আলী ফরাজী , শহীদুজ্জামান সরকার, মির্জা আজম, মেজর (অব.) রফিকুল ইসলাম, মেহের আফরোজ চুমকি, আবুল হাসান মাহমুদ আলী, এ কে এম রহমতুল্লাহ, মোস্তাফিজুর রহমান ফিজার, রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, মো. আলী আশরাফ, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, মো. শামসুল ইসলাম টুকু, আ ফ ম রুহুল হক, আবুল কালাম আজাদ, মো. মকবুল হোসেন অংশ নেন।

এছাড়াও জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)