শনিবার, ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » » ব্যবসায়ীদের স্বার্থে ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার-হানিফ
ব্যবসায়ীদের স্বার্থে ডিএনসিসি মার্কেট বহুতল হওয়া দরকার-হানিফ
ডেস্ক -আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ডিএনসিসির এ মার্কেট আন্তর্জাতিকমানের হওয়ার কথা ছিলো, কিন্তু কেন হয়নি, আমার তা বোধগম্য নয়। বারবার যেহেতু এখানে অগ্নিকাণ্ড ঘটছে, তাই ব্যবসায়ীদের স্বার্থে এ মার্কেট বহুতল হওয়া দরকার।
শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গুলশানের আগুনে পুড়ে যাওয়া ডিএনসিসি মার্কেট পরিদর্শন শেষে একথা বলেন হানিফ।
তিনি বলেন, ব্যবসায়ী সমিতির সঙ্গে মেয়র (আতিকুল ইসলাম) বসবেন। উভয়পক্ষ বসে এর একটি সমাধান করা হবে।
এসময় তার সঙ্গে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আবার কেনো ডিএনসিসি মার্কেটে আগুন, প্রশ্ন আতিকুলের
শনিবার ভোরে গুলশানের ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুনে প্রায় ১৮০ দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের পাশাপাশি সেনা ও নৌবাহিনীর টিম কাজ করে। তবে কোনো প্রাণহানির খবর মেলেনি।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত