বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষনিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষনিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পক্ষকাল সংবাদ-
রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে লাগা ভয়াবহ আগুনের ঘটনা স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনিটরিং করছেন বলে জানিয়েছে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।
বৃহস্পতিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
হাছান বলেন: বনানীতে অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষনিক খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বয়ং অগ্নিকাণ্ডের ঘটনা সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। প্রাণে বাঁচতে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন অনেকে। ভবনটির ভেতরে এখনও বহু মানুষ আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত