শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » » বনানীতে বহুতল ভবনে আগুন : নিহত ৭ জন
প্রথম পাতা » » বনানীতে বহুতল ভবনে আগুন : নিহত ৭ জন
৩৪৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বনানীতে বহুতল ভবনে আগুন : নিহত ৭ জন

পক্ষকাল সংবাদ-বনানীর বহুতল ভবন এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ খবর নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।
নিহত ব্যক্তিরা হলেন- শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, মামুন, আবদুল্লাহ আল ফারুক, মাকসুদুর, পারভেজ সাজ্জাদ (৪৭) আমেনা ইয়াসমিন, ও মনির।
বনানী থানার কন্ট্রোল রুম থেকে বলা হয়েছে- নিহতদের মধ্যে মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে, আমেনা অ্যাপোলো হাসপাতালে, পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।
এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের অধিকাংশকেই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নআগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন নেভানো এবং উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শী জানান, একজন দড়ি দিয়ে নামার সময় ঠিকমতো ধরতে না পারায় অনেক ওপর থেকেই সরাসরি মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।
এছাড়া ভবনের ভেতর এখনও আটকা আছেন অনেকে। তারা ভেতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন। ভবনটির ভেতর থেকে পাঠানো এক ভিডিও ফুটেজে দেখা যায় এক নারী বলছিলেন, সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)