শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » »
প্রথম পাতা » »
৩৩০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনেকেই জ্ঞান হারিয়ে ভবনের ফ্লোরে পড়ে আছেন

নিজস্ব প্রতিবেদক
বনানীর এফআর টাওয়ারে আটকা পড়া মানুষদের অনেকেই জ্ঞান হারিয়ে ভবনের ফ্লোরে পড়ে আছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। আগুন লাগার সময়ে তিনি ওই ভবনেই ছিলেন। এরপর ভবনের জানালা দিয়ে বের হয়ে টেলিফোন ও ইন্টারনেটের তার এবং এসি বেয়ে বেয়ে পাশের ভবন দিয়ে বের হয়ে আসেন।

এই প্রত্যক্ষদর্শী জানান, তিনি ১৩ তলা থেকে ভবনটির ১০ তলা পর্যন্ত দেখেছেন। প্রত্যেক তলাতেই বেশ কিছু মানুষ ধোঁয়ায় অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছেন। তাদের উদ্ধার করার জন্য এখনও কেউ যায়নি।

এদিকে এফআর টাওয়ারে আটকে থাকা যারাই জানালা দিয়ে বেরোতে পেরেছেন তাদের সবাইকেই ফারার সার্ভিসের ক্রেন উদ্ধার করেছে। তবে ভবনের ভিতরে কেউ আছে কি না সে ব্যাপারে এখনও কেউ নিশ্চিত নন।

সাহায্যের আশায় থাকা সবাইকে নিচে নামিয়ে আনার পরই ভবনের ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা ভবনটির ভেতর থেকে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে যাবেন।

এর আগে আগুন থেকে বাঁচতে ভবনের উপরের কয়েকটি তলা থেকে কয়েকজন লাফিয়ে পড়েছেন। নিচে তাদেরকে নিরাপদভাবে গ্রহণ করার কোনো ব্যবস্থা না থাকলেও ধোঁয়া ও আগুন আতঙ্কে তারা এই কাজটি করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট বর্তমানে কাজ করছে বলে জানা গেছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)