শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আ. লীগের সমঝোতা স্মারক সই
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আ. লীগের সমঝোতা স্মারক সই
৪৬০ বার পঠিত
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে আ. লীগের সমঝোতা স্মারক সই

পক্ষকাল সংবাদ– ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির একটি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৃহস্পতিবার তিনটি ভাষায় এ সমঝোতা স্মারক সই হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দলটির পক্ষ সই করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। চীনা কমিউনিস্ট পার্টির পক্ষে সই করেন সং থাও।

বিগত দিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও যোগাযোগ বিবেচনা করে, চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আন্তরিক আলোচনার ভিত্তিতে চীনা, ইংরেজি ও বাংলা ভাষায় সমঝোতা স্মারক সই হয়।

দুই বন্ধুপ্রতীম রাজনৈতিক সংগঠনের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সম অধিকার, পারস্পরিক শ্রদ্ধা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ভিত্তিতে চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগ পারস্পরিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধি করার মাধ্যমে দুই দলের মধ্যে সম্পর্ক, চীন-বাংলাদেশ কৌশলগত সহায়তা অংশীদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবে।

দুই রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা বৃদ্ধি করার লক্ষ্যে যোগাযোগ ও সহায়তা জোরদার করার ব্যবস্থা গ্রহণ করা হবে; যোগাযোগ ও সহায়তার ধরণ দুই সংগঠনের মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

দুই রাজনৈতিক দলের যুব ও মহিলা শাখাসহ থিঙ্ক ট্যাংকের মধ্যে পারস্পরিক বিনিময় বৃদ্ধি করা হবে।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা ও নিজ নিজ অভিজ্ঞতা বিনিময়ের স্বার্থে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সেমিনার ও প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে।

স্মারকটি বাস্তবায়নের লক্ষ্যে নির্দিষ্ট ও বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে আলোচনা চলবে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি পাঁচ বছরের জন্য বৈধ ও কার্যকর থাকবে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)