শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাঘাইছড়ি হত্যাকাণ্ডের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাঘাইছড়ি হত্যাকাণ্ডের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
৪৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়ি হত্যাকাণ্ডের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

সংবাদ-
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় নির্বাচন শেষে সংঘটিত সশস্ত্র হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে ৭ সদস্যের কমিটি বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া , চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর আশরাফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মোঃ নুরুল আমিন ও সদস্য সচিব রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলাম।

তদন্ত কমিটি বাঘাইছড়ি উপজেলায় হত্যাকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেখানে হত্যাকাণ্ডে নিহত আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

Advertisement

এর আগে গতকাল বুধবার রাতে রাঙ্গামাটি সার্কিট হাউজে তদন্ত কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

দীর্ঘ আড়াই ঘন্টা রুদ্ধদার এই বৈঠকে তদন্ত কমিটির করণীয় বিষয়ে আলোচনা চুড়ান্ত করা হয়।

এদিকে বাঘাইছড়িতে ৭ জন নিহত হওয়ার ঘটনার ৩ দিনের মাথায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন অস্ত্রধারী সন্ত্রাসীর কথা উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলোমিটার এলাকায় পাহাড় থেকে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ীর উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিতে ব্রাশ ফায়ার করে। এ সময় গাড়ীতে থাকা সকলেই হতাহত হয়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)