শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২০ মার্চ ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » এক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় আরেক প্রতিবন্ধীর অবস্থান
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » এক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় আরেক প্রতিবন্ধীর অবস্থান
৪১২ বার পঠিত
বুধবার, ২০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় আরেক প্রতিবন্ধীর অবস্থান

পক্ষকাল ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে অনশন করা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী রবিউল ইসলামকে মারধরের প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন আরেক দৃষ্টিপ্রতিবন্ধী বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমজাদ হোসেন।

বুধবার দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু করেন তিনি। এসময় তিনি রবিউলের ওপর হামলাকারীদের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।

এ বিষয়ে আমজাদ বলেন, দখলদারদের হাতে প্রতিবন্ধী শিক্ষার্থীরাও নিরাপদ নয়। আমি এ হামলার বিচার চাই। অবিলম্বে হামলাকারীকে শনাক্ত করে বিচার নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে রবিউল ইসলামের ওপর হামলা হয়। রবিউল ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবিতে গত ১৪ মার্চ অনশনে যোগ দেন তিনি।

ভুক্তভোগী রবিউল বলেন, ‘মঙ্গলবার দুপুরে সূর্যসেন হলের নিজের কক্ষ (২০৯ নম্বর) থেকে তিন তলার একটি কক্ষে (৩২৬ নম্বর) যাচ্ছিলাম বন্ধুদের সঙ্গে আড্ডা দেয়ার জন্য। পথিমধ্যে করিডরে আমার পথ আটকে একজন জানতে চান, আমি ডাকসুর পুনর্র্নির্বাচন দাবিতে অনশন করেছিলাম কি না। হ্যাঁ বলতেই তিনি আমাকে গালিগালাজ করেন ও কিল-ঘুষি মারতে শুরু করেন। করিডরে তখন কেউ ছিল না আর আমি অন্ধ হওয়ায় ওই লোককে চিনতে পারিনি।’

এদিকে রবিউলের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী দরখস্ত দিয়েছে। আমরা দোষীকে সনাক্ত করে ব্যবস্থা নেব।



এ পাতার আরও খবর

বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী বিএডাব্লিউটিএ’র দুর্নীতি বন্ধে দুর্নীতিবাজ গংদের বিরুদ্ধে টাসফোর্স ঘটন করা সময়ের দাবী
আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের আরিচার নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ আর কত দুর্নীতি করলে টনক নড়বে নৌ-মন্ত্রণালয়ের
আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান আইইবি নির্বাচনে বিপুল ভোটে সহ-সভাপতি নির্বাচিত হলেন সওজ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ.কে.এম. আজাদ রহমান
ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার ব্রিটেনে তৃতীয় বিশ্বযুদ্ধ শঙ্কায় নানা ধরনের প্রস্তুতি পর্বে কারাগার
সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)