শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দুদকের মহাপরিচালককে বদলি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » দুদকের মহাপরিচালককে বদলি
৪১৮ বার পঠিত
মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুদকের মহাপরিচালককে বদলি

পক্ষকাল সংবাদ- দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ মুনীর চৌধুরীকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর মুনীর চৌধুরীকে দুদকের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেয় সরকার। এরপর তিনি দুদক এনফোর্সমেন্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এ সময় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের পক্ষ থেকে বেশকিছু অভিযানে নেতৃত্ব দেন তিনি।

মুনীর চৌধুরী এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি ও বিদ্যুৎ খাতে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে সরকারি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন তিনি। চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদফতর, সমুদ্র পরিবহন অধিদফতর, মিল্ক ভিটা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষে দায়িত্ব পালনের সময়ও দুর্নীতিবিরোধী অভিযানের কারণে পরিচিতি পেয়েছিলেন তিনি। এসময় তার উদ্যোগে প্রায় চার হাজার কোটি টাকার ভূমি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় সম্ভব হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)