শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ১৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে ফের নির্দেশ
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে ফের নির্দেশ
৪২৯ বার পঠিত
সোমবার, ১৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষকদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে ফের নির্দেশ

পক্ষকাল সংবাদ _

আবারও শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। সোমবার (১৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নোটিস জারি করা হয়।

নোটিসে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে উপস্থিত থাকতে হবে।

কোনো অবস্থাতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যাবে না বলেও জানানো হয়েছে নোটিসে।

এর আগে গত ৪ মার্চ শিক্ষা অধিদপ্তরের জারি করা এক নোটিসে শিক্ষক এবং শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকার বিষয়ে অধিকতর সতর্ক থাকতে বলা হয়। সরকারি হাইস্কুল ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষকদের অধিকাংশই সময়মতো ও নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা অধিদপ্তর এমন নোটিস জারি করেছে বলে জানা যায়।

এছাড়া সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষক ও কর্মকর্তাদের কর্মস্থলে নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ জারি করা হয়। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কয়েকটি স্কুলে হঠাৎ পরিদর্শনে গিয়ে শিক্ষকদের পাননি।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)