শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ১৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মসজিদে হামলা: নিহতদের ৪ জন বাংলাদেশি
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » মসজিদে হামলা: নিহতদের ৪ জন বাংলাদেশি
৪২৯ বার পঠিত
রবিবার, ১৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মসজিদে হামলা: নিহতদের ৪ জন বাংলাদেশি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে চার জন বাংলাদেশি রয়েছেন। আজ রোববার সকালে প্রকাশিত এক বেসরকারি তালিকায় এ তথ্য উঠে এসেছে। এ তথ্য নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই কমিশনের উপ-প্রধান তারেক আহমেদ। তবে জাকারিয়া ভুঁইয়া নামে আরেক বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছেন।
তারেক আহমেদ জানান, নিহত বাংলাদেশিরা হলেন ড.আবদুস সামাদ, হুসনে আরা পারভীন, মোজাম্মেল ও ওমর ফারুক। তাদের মধ্যে ড. সামাদ ও পারভীন নিউজিল্যান্ডের নাগরিক। আর মোজাম্মেল ও ওমর বাংলাদেশি নাগরিক।
জাকারিয়া ভুঁইয়ার বিষয়ে তিনি বলেন, ‘তার ভাগ্যে কী ঘটেছে, আমরা তা জানি না। তাকে চেনেন এমন একজনকে নিয়ে আজ সকালেও আমি মর্গে আছি। সেখানে তার মরদেহ আছে কিনা, তা নিশ্চিত হতে ওই ব্যক্তিকে মর্গে ডুকতে দেয়ার জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছি। আশা করছি, পুলিশ তাকে মর্গে ঢোকার অনুমতি দেবে।’

শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টায় জুমার নামাজের সময় হওয়া এ হামলা আরো ৪৪ জনের বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জন বাংলাদেশিও আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে কূটনতিক তারেক আহমেদ জানান, গুরুতর আহত একজনের নাম লিপি। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ তার অপারেশন হবে। অপর দুই জন আহত রুবেল ও মোতাচ্ছের বর্তমানে ভালো আছেন।

এদিকে নিহতদের লাশ দেশে আনতে চাইলে পূর্ণ সহায়তার কথা জানিয়েছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এরই মধ্যে মোজাম্মেল ও ওমর ফারুকের লাশ দেশে নেয়ার ব্যাপারে আত্মীয়-স্বজন আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তারেক আহমেদ।

এর আগে শনিবার এ হামলায় দুই বাংলাদেশি নিহতের খবর নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ‘হামলায় ১০ বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুজন নিহত হয়েছেন। আরও তিনজন নিখোঁজ রয়েছেন।’

তবে ভয়াবহ এ হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা। হামলার সময় তাদের কয়েক জন আক্রান্ত ওই মসজিদেই জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত এক নারী মসজিদে গোলাগুলির খবর দিয়ে সেখানে প্রবেশ করতে বারণ করেছিলেন। পরে ক্রিকেটাররা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

ব্রেনটন ট্যারেন্ট নামে ২৮ বছর বয়সী এক অস্ট্রেলিয়ান-বংশোদ্ভূত শ্বেতাঙ্গ যুবক সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে মসজিদে হামলা চালায়। ১৭ মিনিট ধরে হামলার লাইভ ভিডিও প্রচারিত হয়। এ সময় তাকে বলতে শোনা যায়, মুসলমান, আজ তোদের সবাইকে খুন করব।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)