লিটন নন্দী: নুর হতাশ করেছে, আন্দোলন চলবে
পক্ষকাল সংবাদ-বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামজোটের ভিপি প্রার্থী ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেছেন, গণভবনে ডাকসুর ভিপি নুরুল হক নুর যে বক্তব্য দিয়েছেন, তা তার আগের বক্তব্যের সঙ্গে সাঙ্ঘর্ষিক। নুর এর আগে নির্বাচন বয়কট করে পুনরায় নির্বাচন দাবি করেছিলো, কিন্তু এখন তিনি এ ফল নিয়েই এগিয়ে যেতে চেয়েছেন।
নূরকে উদ্দেশ করে লিটন বলেন, ভিন্ন ভিন্ন বক্তব্য খুবই ক্ষতিকর। তার বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হতাশ করেছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে তিনি এসব কথা বলেন।
পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে লিটন নন্দী বলেন, শনিবার বিকেলে গণভবনে নুর যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি কারচুপির এই ভোট বাতিলের আন্দোলনে আছেন, নাকি নেই, তা স্পষ্ট নয়।
এই নির্বাচন জালিয়াতির নির্বাচন উল্লেখ করে বামজোটের এই নেতা বলেন, ‘নির্বাচন ছাত্রলীগ ছাড়া সবাই আমরা প্রত্যাখ্যান করেছি। পুনরায় নির্বাচন না দেয়ার আগ পর্যন্ত এই জালিয়াতির নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন চলবে।’
দাবিগুলো হলো, কারচুপির এই নির্বাচনের ফল বাতিল ঘোষণা, শিগগিরই পুনরায় তফসিল, উপাচার্যসহ এই নির্বাচনে দায়িত্ব পালনকারী সকল কর্মকর্তার পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি প্রদান।
সংবাদ সম্মেলনে লিটন নন্দী আগামীকাল ১৮ মার্চ ক্লাস-পরীক্ষা বর্জন করে উপাচার্য কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এ সময় তার সঙ্গে জোটভুক্ত ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রীসহ ১০টি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত