শিরোনাম:
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের সঙ্গে ফের শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের সঙ্গে ফের শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের
৪১৩ বার পঠিত
বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের সঙ্গে ফের শান্তি আলোচনার প্রস্তাব ইমরান খানের

পক্ষকাল ডেস্কঃ

ইসলামাবাদ, ২৭ ফেব্রুয়ারি- চলমান পাক-ভারত উত্তেজনার জেরে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা এড়িয়ে আবারো ভারতের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন তিনি। পাকিস্তানের এই প্রধানমন্ত্রীর কণ্ঠে উঠে এসেছে কার্যত সব ইতিবাচক বার্তা। তিনি বলেছেন, আমাদের উভয় দেশের হাতেই পারমাণবিক অস্ত্র রয়েছে। সুতরাং আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেট তারকা বলেছেন, সংঘাত যদি শুরু হয়, তাহলে পরিস্থিতির নিয়ন্ত্রণ আমার হাতেও যেমন থাকবে না, তেমনই নরেন্দ্র মোদির হাতেও থাকবে না।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেছেন, আমি ভারতকে বলতে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা বোধশক্তি এবং প্রজ্ঞার সমন্বয়ে কাজ করি। যতগুলো বড় যুদ্ধ হয়েছে তার পেছনে ছিল ভুল হিসাব-নিকেশ। হিটলার কখনো ভাবেন নাই যে যুদ্ধ এত বছর ধরে চলবে। আমেরিকানরা কখনো কল্পনা করেন নাই যে, ভিয়তনাম এবং আফগানিস্তান যুদ্ধ দশকের পর দশক ধরে চলবে।

ইমরান খান বলেন, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দুই দেশের অনুকূলে থাকা অস্ত্র নিয়ে কী আমরা একটি ভুল হিসেব-নিকেশ করতে পারি? আমরা যদি এই ভুল করি, তাহলে এটির নিয়ন্ত্রণ যেমন আমার হাতে থাকবে না তেমনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতেও থাকবে না। আমাদের একসঙ্গে বসা এবং আলোচনা করা উচিত।

তবে পাকিস্তানি ভূখণ্ডে ভারতের বিমানবাহিনীর অভিযানের প্রতিশোধ নেয়া হয়নি উল্লেখ করে ইমরান খান বলেছেন, বুধবার সকালে পাকিস্তানের হামলার উদ্দেশ্য কোনো প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতি ছিল না। তিনি বলেছেন, তার দেশ শুধুমাত্র পাকিস্তানের সক্ষমতা প্রদর্শন করতে চেয়েছে।

ইমরান বলেন, গত ১৪ ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় তিনি ভারতকে তদন্তকাজে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন। আমরা ভারতের সঙ্গে কথা বলেছিলাম।

তাদের বলা হয়েছিল যদি একতরফা কোনো পদক্ষেপ নেয়া হয়, তাহলে তার জবাব দিতে বাধ্য হবে পাকিস্তান; সেটা যাই হোক না কেন। কিন্তু ভারত বিচারক, জুরি ও জল্লাদের ভূমিকা নিয়েছে। পাকিস্তানের এই নেতা বলেছেন, ভারতীয় বিমান বাহিনী দুটি মিগ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তবে ভারত দাবি করেছে, শুধুমাত্র একটি যুদ্ধবিমান ও একজন পাইলট নিখোঁজ রয়েছে।

ইমরান খান বলেন, আমরা তাদের দুটি মিগ যুদ্ধবিমান ভূপাতিত করেছি। পাইলট আমাদের কাছে রয়েছেন। কিন্তু আমরা এখান থেকে কোথায় যাব। আমাদের আরো দায়িত্বশীল হওয়া উচিত।

সূত্র : বিবিসি, ডন, ইন্ডিয়া ট্যুডে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)