৬ জেলাই ভূমিকম্প!
পক্ষকাল সংবাদঃ
হঠাৎ রোববার সকালে ভূমিকম্পে চট্টগ্রামসহ পাঁচ জেলা কেঁপে উঠল। সকাল ৮টা ৫৮ মিনিট ৫০ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয় বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
আবহাওয়া অধিদফতরের কর্তব্যরত কর্মকর্তা আয়েশা খাতুন জানান, সকাল পৌনে ১০টায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা কেঁপে উঠে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মিজোরাম। চট্টগ্রামে ৪ দশমিক ৭ রিখটার স্কেল মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
ভূমিকম্পের স্থায়িত্বকাল কতক্ষণ ছিল জানতে চাইলে তিনি বলেন, তারা স্থায়িত্বকাল রেকর্ড করেন না।চট্টগ্রাম জেলা ছাড়াও রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কুমিল্লায় একইসময়ে ভূমিকম্প হয়। এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
এদিকে রাজধানীতে সকাল থেকে বিরূপ আবহাওয়া বিরাজ করছে। ঝড়োহাওয়াসহ দুই দফায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এখনও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদফতর আজ ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে জানায়।





সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে