শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » একাত্তরের গণহত্যার বিচার করতে আইসিসির প্রতি শেখ হাসিনার আহ্বান
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » একাত্তরের গণহত্যার বিচার করতে আইসিসির প্রতি শেখ হাসিনার আহ্বান
৪৭৪ বার পঠিত
শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একাত্তরের গণহত্যার বিচার করতে আইসিসির প্রতি শেখ হাসিনার আহ্বান

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আইসিসি’র প্রধান কৌঁসুলি ডক্টর ফাতু বেনসুদার সঙ্গে সাইড লাইন বৈঠকে এই আহবান জানান তিনি। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃসংশতার প্রাথমিক তদন্তের জন্য বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকেও স্বাগত জানান প্রধানমন্ত্রী।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইডলাইন বৈঠক করেন আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি’র প্রধান কৌঁসুলি ডক্টর ফাতু বেনসুদার সঙ্গে। এসময় প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক বিচার নিয়ে কথা বলেন। গুরুত্বারোপ করেন গণহত্যা চালানো পাকিস্তানী সেনাবাহিনীর সদস্যদের বিচারের মুখোমুখি করার ওপর। বৈঠকে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার প্রাথমিক পরীক্ষার জন্য আইসিসি’র একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান শেখ হাসিনা।

পররাষ্ট্র সচিব শহীদুল হক পরে সাংবাদিকদের জানান, আন্তর্জাতিক অপরাধ আদালতের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে। তারা জাতিগত নিধনের শিকার রোহিঙ্গাদের ওপর সংঘঠিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের মামলায় ‘প্রাথমিক তদন্ত’ করবে।

আইসিসির এই প্রতিনিধি দলকে সব ধরণের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আইসিসির প্রধান কৌঁসুলিকে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকান্ডের ঘটনা অবহিত করেন প্রধানমন্ত্রী। সেই সাথে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পর্কে জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নেদারল্যান্ডস্ এর হেগ-এ অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত পরিদর্শনের আমন্ত্রণ জানান বেনসুদা



এ পাতার আরও খবর

অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন
অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না –ডিএমপি কমিশনার
বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে  থেকে জিয়া পরিষদ বিআইডব্লিউটিএর সাঈদুর কে ঘিরে নয়া বিতর্ক বঙ্গবন্ধু পরিষদ সভাপতি পদ থেকে থেকে জিয়া পরিষদ
বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব ! বিচারাধীন মামলা গোপন করে অবৈধ সুপারিশে গণপূর্তের সারওয়ার জাহান বিপ্লব !

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)