শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

Daily Pokkhokal
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে’
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে’
৫০১ বার পঠিত
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের খাতা আলাদাভাবে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে’

---
পক্ষকাল সংবাদ : রবিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পরীক্ষার খাতা সম্পূর্ণ আলাদাভাবে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয়।’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের কোন সমস্যা হবে না, তাদের উত্তরপত্র আলাদাভাবে মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে যাতে এ ধরণের সমস্যা না হয়, সেজন্য ঘটনাটি তদন্ত করা হচ্ছে, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।’

যেসব পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খাতা আলাদাভাবে দেখার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘যাদের ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে ইতিমধ্যেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে।’

তদন্ত প্রতিবেদনের পর তদন্তের ফলাফল সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পরীক্ষায় ভুল প্রশ্ন সরবরাহের ফলে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের বিষয়টি বাস্তবতার নিরিখে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। যদি এ ব্যাপারে এর চেয়ে ভাল কোনো সমাধান প্রস্তাব থাকে তা জানালে ব্যবস্থা নেওয়া হবে।’



এ পাতার আরও খবর

সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা সিআইডি পুলিশের স্ত্রীর মামলায় ৩ সাংবাদিকের জামিন করালো বিএমএসএফের আইনজীবীরা
দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)