শিরোনাম:
ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা: ল্যাভরভ
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা: ল্যাভরভ
৪০১ বার পঠিত
শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা: ল্যাভরভ

---
প্রতিদিন পক্ষকালঃ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা। এজন্য মার্কিন সরকার সেখানকার মিত্রদের বিশেষ করে কুর্দিদের ব্যবহার করে ফোরাত নদীর পূর্ব উপকূলে অবৈধ রাষ্ট্র কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।

ল্যাভরভ বলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলে বিশাল এলাকা জুড়ে এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গতকাল (শুক্রবার) রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটি এবং ফ্রান্সের ‘প্যারিস ম্যাচ’ এবং ‘লা ফিগারো’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ল্যাভরভ এসব কথা বলেন।

---ফোরাত নদীর পূর্ব উপকূলে তৎপর মার্কিন সমর্থিত কুর্দি গেরিলারা

তিনি বলেন, “আমেরিকা তার সর্বশক্তি দিয়ে ফোরাত নদীর পূর্ব উপকূলের ভূখণ্ডকে ব্যবহার করে এই আধা-রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে; এমনকি তারা এমন অবস্থা তৈরির চেষ্টা করছে যাতে মনে হবে সবকিছু স্বাভাবিক আছে। তারা সেখানে এমন একটি সরকার প্রতিষ্ঠার চেষ্টা করছে যা হবে সিরিয়ার বৈধ রাষ্ট্রের বিকল্প।”

সিরিয়ার শরণার্থীদের ফিরে আসাকে আমেরিকা অনুৎসাহিত করছে বলেও উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে মার্কিন সরকার সিরিয়ায় শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে।

ল্যাভরভ দুঃখ প্রকাশ করে বলেন, মার্কিন সরকার সিরিয়া ও ইরাক নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিন্তু এ ধরনের তৎপরতার ফলাফল কখনো ভালো হয় না



এ পাতার আরও খবর

ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল ইরান হরমুস প্রণালীতে টোল আদায় শুরু করল
ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে ইসলামাবাদের ব্যর্থ আলোচনা ও হরমোজ প্রণালীর অবরোধ: মধ্যপ্রাচ্য কি চূড়ান্ত মহাপ্রলয়ের পথে
হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার হরমুজ প্রণালী বন্ধে বৈশ্বিক বাণিজ্যে অচলাবস্থা, পানামা খালে ‘সিরিয়াল’ পেতে ৪০ লাখ ডলার
ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র ইরান যুদ্ধে বাংলাদেশের পররাষ্ট্রনীতির “দেউলিয়াত্ব” উন্মোচিত পাকিস্তানের সহায়তা কামনা খলিলুর’র
হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর হরমুজ বন্ধ করে ইরানের ঘোষণা: সতর্ক করেছিলাম কিন্তু শোননি, এখন উপভোগ কর
দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া দেশে রাশিয়ার জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের খবর ভুয়া
হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা হরমুজ সংকট: ভেটো রাজনীতিতে আটকে সামরিক পদক্ষেপ, ডিসেম্বরের কূটনৈতিক অচলাবস্থা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে —চীন
কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত? কূটনৈতিক শুভেচ্ছা নাকি কৌশলগত শর্ত?
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)