শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্পর্শকাতর ব্যক্তিকে নিয়েও বিএনপি বিষ ছড়াচ্ছে: কাদের
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » স্পর্শকাতর ব্যক্তিকে নিয়েও বিএনপি বিষ ছড়াচ্ছে: কাদের
৪৯৫ বার পঠিত
শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পর্শকাতর ব্যক্তিকে নিয়েও বিএনপি বিষ ছড়াচ্ছে: কাদের

---প্রতিদিন পক্ষকালঃ বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সেনা প্রধানের মতো এমন একটা স্পর্শকাতর পজিশন, এখানেও বিএনপির মুখের বিষ ঝরে পড়ছে। বিএনপি এখানেও হাত দিয়েছে এবং তাদের এক থিংক ট্যাংক নেতা সেনাপ্রধানকেও আক্রমণ করতে ছাড়েনি। পরে আবার স্লিপ হয়ে গেছে বলে দাবি করেছেন। কিন্তু তা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করলে বিএনপিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

আজ (শনিবার) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুরে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামিদের মতো পিলখানা হত্যায় জড়িতদের পালিয়ে যেতে সহায়তা করেছে বিএনপির কিছু নেতা। এর সঙ্গে খালেদা জিয়ার সংশ্লিষ্টতা রয়েছে। কারণ ঘটনার দিন ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে প্রায় চব্বিশ ঘণ্টা খালেদা জিয়া নিখোঁজ ছিলেন। তিনি এই সময় কোথায় ছিলেন?

বিএনপি মহাসচিবকে শালীন কথাবার্তা বলার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তার শালীনতা বজায় রেখে কথাবার্তা বলা উচিত। শালীনতার সীমারেখার বাইরে যাওয়া উচিত নয়। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বিষফোঁড়া। যারা পলিটিক্স ও ভায়োলেন্সকে একত্রিত করে ফেলেছে। ২১ আগস্ট হত্যা মামলার রায় হওয়ার পর তারা আসলেই ধরা পড়ে গেছে। সত্যকে আড়াল করার জন্য মুখের বিষ ও গলার জোর দিয়ে আবোল তাবোল বলছে।

ড. কামাল হোসেন ও ড. বদরুদ্দোজা চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, বিএনপি একটা স্বীকৃত সন্ত্রাসী দল। তাদের কোনো নীতি নৈতিকতা নেই। তারা এখন বেসামাল হয়ে পড়েছে। আর যারা দেশের রাজনীতিতে নীতি আদর্শের কথা বলতেন, তারা এখন যোগ দিয়েছেন এই খুনি সন্ত্রাসীদের সঙ্গে



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)