শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বন্ধ করুন’
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » ‘প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বন্ধ করুন’
৫৩২ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণা বন্ধ করুন’

---পক্ষকাল সংবাদ ঃ
সিলেট থেকে শুরু করা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারি খরচে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এসব বন্ধ করতে হবে। না হলে বিএনপিকে জনসভা করার সমান সুযোগ দিতে হবে।

মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া দেন মওদুদ।

মওদুদ বলেন, মঙ্গলবার থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযানে নেমে গেছেন। নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট হবে। সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচনী প্রচার শুরু হয়। কিন্তু প্রায় এক বছর আগেই সরকারি দল রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। প্রশ্ন জাগে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কী?

ইসির উদ্দেশে তিনি বলেন, বিএনপিকে কোনো ঘরোয়া সভা-সমাবেশ পর্যন্ত করতে দেয়া হয় না। আর সরকারি অর্থ খরচ করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার শুরু করেছেন। নৌকা মার্কায় ভোট চাইছেন। তাহলে বিএনপিকেও সমান সুযোগ দিতে হবে। বিএপিকেও ধানের শীষে ভোট চাওয়ার সুযোগ দিতে হবে।

মওদুদ বলেন, আমরা আগে বলেছি- লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সিলেটে ভোট চাইছেন, আর আমরা আদালতের বারান্দায়। প্রধানমন্ত্রীর প্রচারাভিযান লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা নয়।



এ পাতার আরও খবর

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)