শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » নেতাদের পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নিল বি এন পি কর্মীরা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » নেতাদের পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নিল বি এন পি কর্মীরা
৮৪৭ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেতাদের পুলিশ ভ্যান থেকে ছিনিয়ে নিল বি এন পি কর্মীরা

---
পক্ষকাল সংবাদ ঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালত থেকে বাসায় ফেরার সময় আটক হওয়া দুই নেতাকে পুলিশ ভ্যানের তালা ভেঙ্গে ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ওবায়দুল হক মিলন (৩৮) ও সোহাগ মজুমদার (৩৮)।

সুপ্রিমকোর্টের সামনে পুলিশের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে পুরান ঢাকার বকশিবাজার থেকে খালেদা জিয়ার গাড়ি বহর ফেরার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।---

পুলিশ জানায়, খালেদা জিয়া ফেরার আগেই সুপ্রিমকোর্টের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিল বিএনপি সমর্থকরা। এসময় তাদের সরে যেতে বললে তারা ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় চার পঁচজন কর্মীকে আটক করে পাশের পুলিশ ভ্যানে রাখা হয়। এসময় মিছিল ছত্রভঙ্গ করে দিলে রাস্তা ছেড়ে চলে যায় বিএনপি-যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এর কিছুক্ষণ পরই ওই পথে খালেদা জিয়ার গাড়ি বহর ফেরার সময় আবারো রাস্তায় চলে আসে নেতা-কর্মীরা। তারা পুলিশ ভ্যানে আটক কর্মীদের ছাড়িয়ে নিতে ভ্যানটি ভাঙচুর করে। পুলিশ এ সময় লাঠি-চার্জ করলে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে আহত হয় ৩ পুলিশসহ বেশ কয়েকজন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হাইকোর্ট এলাকা থেকে বেশ কয়েকজন কে আটক করে থানায় আনা হয়েছে। বিএনপি সমর্থকরা পুলিশের অস্ত্রও ভেঙে দিয়েছে।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)