বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রধানমন্ত্রী হিসেবে নিজের অনেক ইচ্ছাকেও জলাঞ্জলি দিতে হয়েছে
প্রধানমন্ত্রী হিসেবে নিজের অনেক ইচ্ছাকেও জলাঞ্জলি দিতে হয়েছে
পক্ষকাল ডেস্কঃ
বৃহস্পতিবার উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠনে চাঁদপুর জেলায় ভিডিও কনফারেন্সে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এই আক্ষেপ করে বলেন,
টানা নয় বছর ধরে সরকারপ্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে জীবনের স্বাভাবিক ছন্দ না থাকায় আক্ষেপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রধানমন্ত্রী হয়ে তো কপাল পুড়ে গেছে। আগে যে রাস্তায় যেতাম, তাও নাই, আবার আকাশ দিয়ে উড়ে যেতে হয়। আকাশ দিয়ে উড়ে যাওয়ার ফলে রাস্তার মজাটাই পাওয়া যাচ্ছে না। এটাই হল দুর্ভাগ্য।
তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক ইচ্ছাকেও জলাঞ্জলি দিতে হয়েছে। আগে সড়ক পথে বিভিন্ন জেলায় সফরে গেলেও এখন অধিকাংশ সময়েই তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন সময় যাত্রাপথে ফেরি কিংবা লঞ্চঘাটে মিষ্টি, পেঁয়াজুর মতো মুখরোচক খাবারের কথাও বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, “প্রত্যেক ফেরি ঘাটে থেমে থেমে সেখানে কোন ফেরি ঘাটে কোন মিষ্টি ভালো, কোন খাবারটা ভালো, কোথাকার কোন পেঁয়াজুটা ভালো, সে খবর পেতাম। এখন সেটা আর কপালে হয় না। সেটাই হল দুর্ভাগ্য”




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত