শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জ্বলন্ত ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে ডুবে যেতে পারে
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জ্বলন্ত ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে ডুবে যেতে পারে
৪১০ বার পঠিত
সোমবার, ৮ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বলন্ত ট্যাংকারটি বিস্ফোরিত হয়ে ডুবে যেতে পারে

---পক্ষকাল ডেস্কঃ

পূর্ব চীন সাগরে একটি ট্যাংকারের সাথে মালবাহী জাহাজের ধাক্কা লাগায় যে অগ্নিকান্ড হয়েছে তা একটা পরিবেশগত বিপর্যয়ে পরিণত হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

চীনা কর্মকর্তারা বলছেন, পুরো ট্যাংকারটিই বিস্ফোরণ ঘটে ডুবে যেতে পারে এমন আশংকা করছেন তারা।

শনিবার সাংহাইয়ের ১৬০ নটিক্যাল মাইল পূর্বে এই দুর্ঘটনার পর থেকে ৩২ জন ক্রু নিখোঁজ রয়েছে যার মধ্যে ৩০ জন ইরানি এবং ২ জন বাংলাদেশি।
ছবির কপিরাইট Reuters
Image caption আশংকা করা হচ্ছে ট্যাংকার বিস্ফোরিত হয়ে ডুবে যেতে পারে

সাগরের মাঝখানে জ্বলন্ত ট্যাংকারটিতে বিস্ফোরণ হচ্ছে এবং ধোঁয়ার বিশাল কুন্ডলি আকাশে উঠছৈ - যা বহুদূর থেকে দেখা যাচ্ছে।

একজন পরিবেশন বিশেষজ্ঞ ওয়েই শিয়াংহুয়া এএফপিকে বলেছেন, এর ফলে এক বিরাট এলাকা জুড়ে সামুদ্রিক প্রাণীর মৃত্যু হতে পারে।

ইরানি তেলের ট্যাংকারটি ১০ লাখ ব্যারেল কনডেনসেট নিয়ে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল, এবং জাহাজের সাথে ধাক্কা লেগে তাতে আগুন ধরে যায়।
Image caption যে জায়গাটিতে ট্যাংকারটি ডুবেছে

কনডেনসেট হচ্ছে এক বিশেষ ধরণের অশোধিত তেল - যা একটি অত্যন্ত বিষাক্ত এবং সাধারণ অশোধিত তেলের চাইতেও বিস্ফোরণপ্রবণ বস্তু।

জেট বিমানের জ্বালানি, পেট্রোল, ডিজেল এবং হিটারের জ্বালানি উৎপাদনের কাজে এটা ব্যবহার করা হয়।

দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার কয়েকটি বিমান নিখোঁজ ক্রুদের সন্ধান করছে। এ পর্যন্ত একটি মৃতদেহ পাওয়া গেছে।
ছবির কপিরাইট AFP
Image caption জ্বলন্ত ট্যাংকারটি কাছে উদ্ধারকারী জাহাজ

কয়েকটি চীনা দল সাগরে চুইয়ে পড়া কনডেনসেট অপসারণের চেষ্টা করছে - তবে এটা বর্ণহীন বলে অপসারণ করা এক কঠিন কাজ।

জেটিডি এনার্জি সার্ভিসের জন ড্রিসকল বিবিসিকে বলেছেন, কনডেনসেট বাষ্পীভূত হয়ে যাওয়া বা সাগরের পানিতে মিশে যাবার সম্ভাবনা আছে।
সুত্র ঃবি বি সি



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)