শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » রাজনীতি » কারো জন্য অপেক্ষা করা হবে না: কাদের
প্রথম পাতা » রাজনীতি » কারো জন্য অপেক্ষা করা হবে না: কাদের
৪৮১ বার পঠিত
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কারো জন্য অপেক্ষা করা হবে না: কাদের

---পক্ষকাল সংবাদঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়মী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচন যথাসময়ে হবে। কারো জন্য অপেক্ষা করা হবে না।

শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও স্রোতের মতো জাতীয় নির্বাচন কারও জন্য অপেক্ষা করবে না। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কে এলো না এলো তা আমাদের দেখার বিষয় নয়।’

তিনি জানান, ‘আগামী ২২ জানুয়ারির মধ্যে এক লাখ রোহিঙ্গাকে মিয়ানমারের ফেরত পাঠানো হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ইতোমধ্যে ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে আজই এক লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমার সরকারকে হস্তান্তর করা হবে।’

কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা সব সময় নির্যাতিত রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে এসেছেন এবং এখনও অব্যাহত রেখেছেন। ইতোমধ্যে বিশ্ব সম্প্রদায়ের কাছে প্রশংসাও পেয়েছেন।’

তিনি বলেন, ‘আমরা মনে করি রোহিঙ্গারা সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে। এজন্য প্রত্যাবাসন চুক্তি ও ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। এখন ওয়ার্কিং গ্রুপ দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরিয়ে নেওয়ার কাজ করছে। শেখ হাসিনার সরকার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদে এবং নিজ দেশে ফেরত পাঠাবে। সেজন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ।’

এসময় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াসহ এসময় আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্থানীয় সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতারা।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)