শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচন-গণতন্ত্রের মুখোশের আড়ালে খালেদার চক্রান্ত
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নির্বাচন-গণতন্ত্রের মুখোশের আড়ালে খালেদার চক্রান্ত
৪৮৫ বার পঠিত
বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন-গণতন্ত্রের মুখোশের আড়ালে খালেদার চক্রান্ত

---পক্ষকাল সংবাদ;
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নির্বাচন ও গণতন্ত্রের মুখোশ পরে নির্বাচন বানচাল করতেই সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। সেইসাথে দুর্নীতি-সন্ত্রাসের বিচার থেকে বাঁচতে নির্বাচনকে দরকষাকষির হাতিয়ার বানাতে চান তিনি।’

বুধবার বিকেলে ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউশন প্রাংগনে জাসদের ‘নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা’ সমাবেশ ও র‍্যালিতে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন জাসদ সভাপতি।

ইনু বলেন, ‘দেশ যখন সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও খালেদা জিয়া গণতন্ত্র- নির্বাচনের মুখোশ পরে ‘সহায়ক সরকারের ফাঁদ’ পেতে তা বানচাল করতে চায়। মনে রাখতে হবে, নির্বাচন কোনো দরকষাকষির হাতিয়ার নয়।’

এ অবস্থায় দেশের সামনে চারটি চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবিলা, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, বিএনপি-খালেদা-জংগি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখা ও উন্নয়নের ধারা এগিয়ে নেয়াই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

‘দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান ও বিএনপি-খালেদা-জংগি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখতে হবে এবং একাজে জাসদ থাকবে সামনে’ বলেন হাসানুল হক ইনু।

জাসদ সহসভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে দলীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, শওকত রায়হান, নূরুল আখতার, এড হাবিবুর রহমান শওকত প্রমূখ সমাবেশে বক্তব্য রাখেন। সমাবেশশেষে লাল পতাকাশোভিত স্লোগানমুখর র‍্যালি রমনা থেকে পল্টনে গিয়ে সমাপ্ত হয়।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)