মালয়েশিয়ায় বাংলাদেশি চিত্রপরিচালক গ্রেফতার: যা জানালেন হাইকমিশনার
পক্ষকাল সংবাদ ;
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশি নাইট’-এ অংশ নিতে গিয়ে গ্রেফতার হয়েছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও তার সহকারী।
ঐ দুইজনকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।
রোববার রাতে পুলিশ ঐ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার অপর ব্যক্তির নাম মোহাম্মদ মিরাজ।
বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম।
হাই কমিশনার মি. ইসলাম বলেছেন, ‘পুলিশ সুনির্দিষ্ট অভিযোগে অনন্য মামুন নামে ঐ চলচ্চিত্র পরিচালককে গ্রেফতার করেছে।’
তারা শুনেছেন, ঐ অনুষ্ঠানের জন্য যাওয়া ৫৭ জন মানুষকে অবৈধভাবে মালয়েশিয়াতে নিয়ে গেছেন এমন সন্দেহে ঐ পরিচালককে গ্রেফতার করা হয়েছে।
সেই ৫৭ জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
মি. ইসলাম বলেছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন তারা।
তবে, গত তিনদিন সেখানে সরকারি ছুটির পর আজ থেকে কাজকর্ম শুরু হয়েছে।
সে কারণে আজ পরের দিকে এ বিষয়ে আরো জানা যাবে বলে তিনি জানিয়েছেন।
মি. ইসলাম জানিয়েছেন, মালয়েশিয়াতে বাংলাদেশ নাইটের মত সাংস্কৃতিক অনুষ্ঠান খুব কমই অনুষ্ঠিত হয়ে থাকে।
ফলে এ ধরনের অনুষ্ঠানে গিয়ে কেউ হুট করে গ্রেপ্তার হলে সেটা অস্বস্তির কারণ হয়।





ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
ও: কাদের লিটন সিন্ডিকেট সদস্য সওজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী মনিরুজ্জামান
গুলিস্তান ট্রেড সেন্টারে দুর্নীতির উৎসব নীরব ভূমিকায় ঢা:দ:সিটি কর্পোরেশন