রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » চট্টগ্রামে নিহতের স্বজনদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে নিহতের স্বজনদের ৫ লাখ করে টাকা দিলেন প্রধানমন্ত্রী
![]()
পক্ষকাল ডেস্ক : সদ্য প্রয়াত সাবেক চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী প্রয়াত ওই আওয়ামী লীগ নেতার ষোলশহর দুই নম্বর গেটের চশমা হিলের বাসায় যান।
এ সময় তিনি সাবেক মেয়রের কুলখানিতে পদদলিত হয়ে নিহতদের স্বজনদের হাতে নগদ ৫ লাখ করে টাকা তুলে দেন। এছাড়াও নিহতদের ছেলেমেয়েকে ভবিষ্যতে চাকরি দেয়ারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
রোববার সকালে চট্টগ্রামে পৌঁছে নৌ বাহিনীর কুচকাওয়াজ দেখার পর বিকালে মহিউদ্দিনের বাসায় পৌঁছান প্রধানমন্ত্রী। প্রায় ৪০ মিনিট তিনি সেখানে অবস্থান করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মহিউদ্দিনের স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং দুই ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল ও বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ