শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

Daily Pokkhokal
সোমবার, ২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রমাণ করেছি, আমরা পারি : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » প্রমাণ করেছি, আমরা পারি : প্রধানমন্ত্রী
৩৬৯ বার পঠিত
সোমবার, ২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রমাণ করেছি, আমরা পারি : প্রধানমন্ত্রী

---পক্ষকাল ডেস্ক : নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের ওপর স্প্যান বসায় প্রথমবারের মতো দৃশ্যমান হয়েছে সেতুটি। এতে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা প্রমাণ করেছি, আমরা পারি।’

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে রিটজ কার্লটন হোটেলে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় পদ্মা সেতু নির্মাণের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রমাণ করেছি, আমরা পারি। আমি অনেক খুশি।’

এর আগে গত শনিবার পদ্মা সেতুতে পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যান। ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর ওই স্প্যান বসানো হয়। আর এতেই প্রথম দৃশ্যমান হয় পদ্মা সেতু।

পদ্মা সেতু প্রকল্পের কাজে ৪৭ শতাংশ অগ্রগতি হয়েছে উল্লেখ করে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুতে কর্মরত দেশি-বিদেশি প্রকৌশলীরা খুবই আনন্দিত। তাদের অক্লান্ত পরিশ্রম ও মেধার কারণে সেতু দৃশ্যমান হয়েছে।

২০১০ সালে বিশ্বব্যাংক বাংলাদেশের পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে তদন্ত শুরু করে। পরে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ এনে ২০১১ সালে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে যায় তারা। বাংলাদেশ সরকারও বিশ্বব্যাংককে না বলে দেয়। পরে নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেয় সরকার।

২০১৪ সালে পদ্মা সেতু নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির সঙ্গে চুক্তি সই করে সরকার। ২০১৬ সালের মার্চে নির্মাণকাজ শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমানে পদ্মা সেতুর নদীশাসনের কাজ করছে সিনোহাইড্রো করপোরেশন। চায়না মেজর ব্রিজ কোম্পানি মূল সেতুর নির্মাণকাজ করছে।



এ পাতার আরও খবর

দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১) দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত  প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ” “”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)