বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আদালত অপু উকিলের বিরুদ্ধে করা মামলা খারিজ করলো
আদালত অপু উকিলের বিরুদ্ধে করা মামলা খারিজ করলো
পক্ষকাল প্রতিবেদক ঃ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অপু উকিলের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে `কটূক্তিমূলক বক্তব্যের` অভিযোগে দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত।মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালত বাদীর জবানবন্দি নিয়ে এ আদেশ দেন।
আদালতে মানহানি মামলাটি দায়ের করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-আইনবিষয়ক সম্পাদক আইনজীবী জিল্লুর রহমান।
এ ব্যাপারে মামলার বাদী জিল্লুর রহমান জানান, গত ২ আগস্ট চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করেন অপু উকিল। তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে যাওয়ার পরে অনাকাঙ্খিত কিছু ঘটনা আমরা পত্রিকাসহ বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি, যা আমাদের আরো বেশি ভাবিয়ে তুলছে। সেটা হলো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইতিমধ্যে লন্ডনে তাজ হোটেলে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে যুদ্ধাপরাধী চৌধুরী মঈন উদ্দিনসহ জামায়াতের অনেক নেতা ছিলেন। এমনকি সেখানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার অনেকেই ছিলেন। সেই বৈঠকের মূল বিষয় ছিল জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে হোক হত্যা করতে হবে।
অপু উকিলের ওই বক্তব্য পরের দিন একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। সেই সংবাদের শিরোনাম ছিল ‘লন্ডনে শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে’। সাংবাদে অপু উকিলের ছবি ছিল। এ ঘটনায় খালেদা জিয়ার মানহানি হয়েছে বলে দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় উল্লেখ করা হয়েছে।




প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ