শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

Daily Pokkhokal
শনিবার, ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৫৭ ধারার অপপ্রয়োগের প্রবণতা আত্মঘাতী
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ৫৭ ধারার অপপ্রয়োগের প্রবণতা আত্মঘাতী
৩৯৪ বার পঠিত
শনিবার, ৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫৭ ধারার অপপ্রয়োগের প্রবণতা আত্মঘাতী

---
পক্ষকাল সংবাদ : তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ‘কেউ কেউ তুচ্ছ কারণে ৫৭ ধারা প্রয়োগ করছেন। ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।
সম্প্রতি ৫৭ ধারায় দায়ের করা দুটি মামলা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে দেশজুড়ে। এর মধ্যে একটি দায়ের করা খুলনায় এক সাংবাদিকের বিরুদ্ধে। তিনি ফেসবুকে মরা ছাগলের খবর শেয়ার দিয়েছিলেন।

অন্যদিকে ফেসবুকে ধর্ষণের ভুয়া তথ্য দিয়ে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এনে ব্রাহ্মণবাড়িয়ায় আরেক সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়।

শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এ আলোচনা সভায় ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

শেখ কামাল প্রসঙ্গে কথা বলতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, একেকজন ক্ষমতায় গেলে হয়ে ওঠেন বিকল্প ‘পাওয়ার সেন্টার।’ কিন্তু শেখ কামাল তেমন মানুষ ছিলেন না। তার কোন হাওয়া ভবন ছিল না। শেখ কামালের মধ্যে যেসব গুণাবলী ছিল তা তার সমসাময়িককালের কারও মধ্যে আমি দেখিনি।

সতীর্থ-স্বজন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, শেখ কামাল পরবর্তী নির্বাচনের জন্য কাজ করেননি তিনি কাজ করেছিলেন পরবর্তী প্রজন্মের জন্য।

ষোড়শ সংশোধনী বাতিল প্রসঙ্গে বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কেউ কেউ সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় মহাখুশি। এরা এভাবেই খুশি হয়।

ওবায়দুর কাদের আরও বলেন, ‘ভারতে নরেন্দ্র মোদি যখন ক্ষমতায় এলেন তখন সকাল বেলা, ফলাফলের আগেই ভারতীয় দূতাবাসে ফুল দিয়েছিল। আমেরিকায় রেজাল্ট বের হওয়ার আগে বাংলাদেশে সকল ফুলের দোকানে ফুল বিক্রি হয়ে যায়, মিষ্টির দোকানে মিষ্টি বিক্রি হয়ে যায়, হিলারি ক্লিনটন আসবেন বলে, ক্ষমতায় বসাবেন বলে। তারা মনে করেছিল হিলারি ক্ষমতায় এসে তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু ক্ষমতার মালিক জনগণ। জনগণ ছাড়া কাউকে কেউ ক্ষমতায় বসাতে পারে না।’

তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ কেউ তুচ্ছ কারণে ৫৭ ধারা প্রয়োগ করে। ৫৭ ধারার অপপ্রয়োগ বন্ধ করতে হবে। এই প্রবণতা আত্মঘাতী।

সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়।



এ পাতার আরও খবর

চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়? ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে
ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ ঋণ জালিয়াতি, বিদেশি নাগরিকত্ব ও অফশোর সম্পদ: নতুন চাপে বসুন্ধরা গ্রুপ
“দুদকের দৃষ্টি আকর্ষণ” “দুদকের দৃষ্টি আকর্ষণ”" সওজের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান’র সম্পদের পাহাড়
দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন দুর্নীতির অভিযোগে আলোচনায় সওজের প্রধান প্রকৌশলী মনির হোসেন পাঠান: ভাইয়ের ব্যাংক হিসাবে কোটি টাকার লেনদেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)