বুধবার, ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » আ.লীগ ক্ষমতায় এলে দেশ পুরস্কৃত আর বিএনপি এলে হয় তিরস্কৃত: প্রধানমন্ত্রী
আ.লীগ ক্ষমতায় এলে দেশ পুরস্কৃত আর বিএনপি এলে হয় তিরস্কৃত: প্রধানমন্ত্রী
![]()
পক্ষকাল সংবাদ ;
আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশ পুরস্কৃত হয় আর বিএনপি ক্ষমতায় এলে তিরস্কৃত হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
এসময় মৎস্যখাতে অবদান রাখায় ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল তারা সমুদ্রসীমা নিয়ে কোনো কথা বলেনি। ২০০৯ সালে আমরা ক্ষমতায় এসে সমুদ্রসীমা নিয়ে কাজ শুরু করি। বিশাল সমুদ্র সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে চিন্তা করে আমরা জুরালোভাবে কাজ শুরু করি। দুই দেশের সঙ্গে সম্পর্ক রেখেই আইনি লড়ায়ে বিজয়ী হয়ে আমাদের অধিকার ফিরে পেয়েছি।
তিনি বলেন, ৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর বাংলাদেশ আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। আর এর আগে বিএনপি ক্ষমতায় থাকাকালীন একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ পুরস্কৃত হয় আর বিএনপি আসলে হয় তিরস্কৃত।




দরপত্র ছাড়াই শুরু ২৬ কোটি টাকা ব্যয়ে ধানমন্ডি লেক খননের কাজ:-নেপথ্যে ঢা:দ:সি:সি: পিডি: শফিউল্লাহ (পর্ব-১)
মাদারটেকে কিশোর গ্যাংয়ের দাপট, চাঁদার দাবিতে নির্মাণাধীন ভবনে হামলা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ বি আই ডব্লুভিইউ-তে দুর্নীতির বাদশ অতিরিক্ত প্রধান প্রকৌশলী বাদশা মিয়ার কূকৃতি থামাতে হবে
“”প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ”" দুর্নীতির ডিজিটাল বাদশা বিআইডব্লিউটিএর অতি: প্রধান প্রকৌশলী মজনু মিয়া
চাকরির নয় বছরে কোটিপতি রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান
সাব-রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ
ডিজি বদলি, কিন্তু বিতর্কের অবসান কোথায়?
দুবাইয়ে সাবেক আই জি পি বেঞ্জির গ্রেপ্তার
রেল খেকো ‘ম্যাক্স’ গ্রুপের একচেটিয়া আধিপত্য রুখবে কে
অনিয়ম-দুর্নীতি চাঁদাবাজি ও বদলি বাণিজ্যের মাধ্যমে শূন্য থেকে শতকোটির মালিক বন কর্মকর্তা নিশাত